উত্তরের হাওয়া, ২৩ ফেব্রুয়ারি: SIR সংক্রান্ত লজিক্যাল ডিসক্রেপেন্সি সমস্যার সমাধানে উদ্যোগী হল কোলকাতা হাই কোর্ট । এই বিষয়ে জেলা বিচারকদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করছেন আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল।
সূত্রের খবর, বিভিন্ন জেলায় SIR প্রক্রিয়ায় যে অসঙ্গতি ও প্রযুক্তিগত জটিলতা সামনে এসেছে, তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই ধারাবাহিক বৈঠক। বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার ওপর জোর দিচ্ছেন বলে আদালত সূত্রে খবর।
No comments:
Post a Comment