Monday, February 23, 2026

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ আগামী ৪৮ ঘণ্টায় ঝড়, বজ্রপাত ও বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের।

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ আগামী ৪৮ ঘণ্টায় ঝড়, বজ্রপাত ও বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। 

উত্তরের হাওয়া, ২৩ ফেব্রুয়ারি: ভরা বসন্তেই রাজ্যে ফের ঝড়বৃষ্টির ভ্রুকুটি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের শুরুতেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল India Meteorological Department। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অন্তত ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন নিম্নচাপ সৃষ্টি হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাও উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে, যার প্রভাব পড়ছে রাজ্যের আবহাওয়ায়।

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে।

আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ ছয় জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেখানে আপাতত কোনও সতর্কতা নেই। দু’দিনের এই বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের পর ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...