Thursday, May 28, 2026

এই কাজ করলেই দিতে হবে জরিমানা। তিন মাস পরেই শুরু জরিমানা! কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের।

এই কাজ করলেই দিতে হবে জরিমানা। তিন মাস পরেই শুরু জরিমানা! কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের।


উত্তরের হাওয়া, ২৮ মে: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দাবি তুলে রাজ্যজুড়ে স্বচ্ছতা অভিযান শুরু করার ঘোষণা দিলেন Agnimitra Paul। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যত্রতত্র আবর্জনা ফেললে তিন মাস পর থেকেই জরিমানা করা হবে।

মন্ত্রী জানান, প্রথমে তিন মাস ধরে সচেতনতামূলক প্রচার চালানো হবে। এই সময়ের মধ্যে মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হবে। এরপর নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, রাজ্যজুড়ে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে। পাশাপাশি একটি বিশেষ অ্যাপও চালু করা হবে, যার মাধ্যমে নজরদারি ও অভিযোগ জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, রাস্তা বা প্রকাশ্য স্থানে ময়লা, পানের পিক, থুতু বা যেকোনও আবর্জনা ফেললে আর রেয়াত করা হবে না। তিন মাস পর থেকে সারা রাজ্যেই জরিমানা চালু হবে।

এছাড়াও হাসপাতালগুলিতে দালালচক্র রুখতে কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। জরুরি বিভাগে বেড দখল ও দালালরাজ বন্ধে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজ্য গড়তে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।

Wednesday, May 27, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন শুরু, অনলাইনে ফর্ম মিলবে সরকারি ওয়েবসাইটে: জানালেন অগ্নিমিত্রা পাল

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন শুরু, অনলাইনে ফর্ম মিলবে সরকারি ওয়েবসাইটে: জানালেন অগ্নিমিত্রা পাল
উত্তরের হাওয়া, ২৮ মে: রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনাকে ঘিরে আগ্রহ। বুধবার মুখ্যমন্ত্রী Shubhendu Adhikari আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ফর্ম প্রকাশ করার পর এবার অনলাইন আবেদনের ওয়েবসাইটের নাম জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী Agnimitra Paul।

মন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সমস্ত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে—
👉 socialsecurity.wb.gov.in

সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্পে অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যাবে। পাশাপাশি, নতুন প্রকল্পে নথিভুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আগের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাও চালু থাকবে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ১২ পাতার বিস্তারিত আবেদনপত্র, যেখানে আবেদনকারী ও পরিবারের সদস্যদের নানা তথ্য দিতে হবে।


---

ফর্মে কী কী তথ্য চাওয়া হয়েছে?

🔹 পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, আধার ও রেশন কার্ডের তথ্য
🔹 পরিবারের সব সদস্যের নাম, আধার নম্বর ও সম্পর্ক
🔹 ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড
🔹 ভোটার কার্ড নম্বর ও বিধানসভা কেন্দ্র
🔹 শিক্ষাগত যোগ্যতা ও পেশার তথ্য
🔹 স্বাস্থ্যবিমা ও অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সংক্রান্ত তথ্য


---

অতিরিক্ত যে তথ্যগুলো জরুরি

▪️ বাড়িতে ৩টির বেশি পাকা ঘর আছে কি না
▪️ চার চাকার গাড়ি রয়েছে কি না
▪️ পরিবারের বার্ষিক আয়
▪️ কেউ আয়কর দেন কি না
▪️ পরিবারের কেউ জনপ্রতিনিধি বা পেনশনভোগী কি না

এছাড়াও ফর্মে নাগরিকত্ব ও SIR সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। যেমন—
▪️ CAA-র জন্য আবেদন করা হয়েছে কি না
▪️ SIR ট্রাইব্যুনালে কোনও মামলা বিচারাধীন রয়েছে কি না


---

মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করেছেন, একদিনে ফর্ম পূরণ করার কোনও বাধ্যবাধকতা নেই। আবেদনকারীদের পর্যাপ্ত সময় নিয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

👉 ফলে আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

অন্নপূর্ণা ভাণ্ডারের কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কতদিন চলবে? কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
উত্তরের হাওয়া, ২৭ মে: নবান্নে অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ। প্রতিমাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ করা হল, মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, 'অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন ৩ হাজার টাকা।
যাঁদের ভারতীয় তালিকায় নাম নেই তাঁরা পাবেন না।'
আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা মিলবে না, নবান্নে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
CAA-তে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

সরকারি, আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না', নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়। তবে SIR-এ ট্রাইব্যুনালে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাবেন,' বলেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে। আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ৩ হাজার টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে।'
১ জুন থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯০ দিন পর্যন্ত।

শুভেন্দু বলেছেন, '২ কোটি ৯০ লক্ষ প্রাপক বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পান। তার মধ্যে ৩০ লক্ষ ভুয়ো বাদ যাবে। ওয়ার্ডভিত্তিক অনুযায়ী কাজ হবে, বিধায়করাও সহযোগিতা করবেন।' 



এনরোলমেন্ট শেষ হলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

এনরোলমেন্ট শেষ হলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

উত্তরের হাওয়া, ২৭ মে: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করতে গিয়ে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখে সেই সব নাম বাদ দেওয়া হচ্ছে। তবে, সিএএ আওতাধীন ও ট্রাইবুনালে আবেদনকারীরা ব্যতিক্রম বলে জানিয়েছেন তিনি।

তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। সময় নিয়ে ফর্ম ফিল আপ করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
অনলাইনে ও অফলাইনে ফর্ম ফিল আপ হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের একটা প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

কারা টাকা পাবেন?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে অনেক ‘বেনোজল’ ঢুকে আছে। এমনকী অনেক পুরুষও ওই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই সব গ্রাহকদের বাদ দেওয়ার কাজ করছে প্রশাসন। শুভেন্দু বলেন, “একদিনেই সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন না। যতক্ষণ ফর্ম ফিল আপ না করবেন, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এনরোলমেন্ট করা হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার শুরু হবে।”

যাঁরা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন, তাঁরা বাদ যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, কোনওভাবেই প্রকৃত প্রাপক ছাড়া যাতে সুবিধা না পায়, সেটা নিশ্চিত করতে চাই।”

কবে থেকে মিলবে টাকা

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ জুন মন্ত্রিসভার বৈঠক আছে, তারপরই দেওয়া হবে টাকা। তবে ১ জুন থেকেই আদতে পরিষেবা দেওয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। ৩ জুনের মধ্যেও ফর্ম পূরণ মা হলে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে, সেটা ঢুকবে।

কোথায় পাবেন ফর্ম

বুধবার সন্ধ্যায় অনলাইনে ফর্ম দিয়ে দেওয়া হবে। এছাড়া অফলাইনেও ফর্ম পূরণ করা ।যাবে। পরে ৩০ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানোর একটা প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও বলেন,”আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে ১৫, ১৬ ও ১৭ জুন তারিখে, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার জায়গা থাকবে। কেউ যদি এই ফর্মের কোনও একটি ক্লজ বা কোনও একটি বিষয়ে কনফিউশনে থাকেন, সেটাও ঠিক করতে পারবেন।”


Tuesday, May 26, 2026

পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, হাইপ্রোফাইল অভিযানে চাঞ্চল্য

পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, হাইপ্রোফাইল অভিযানে চাঞ্চল্য
উত্তরের হাওয়া, ২৭ মে: ভোট-পরবর্তী হুমকি কাণ্ডে অবশেষে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওড়িশার পুরীর একটি হোটেল থেকে তাঁকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই তিনি সেখানে আত্মগোপন করে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে হোটেলে হানা দেয় এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।

এই হাইপ্রোফাইল অভিযানে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে ইস্যু করে সরব হয়েছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির উপর।

ভোট-পরবর্তী সময়েই এই ধরনের ঘটনা সামনে আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গিতালদহে সংঘর্ষ, আহত একাধিক—হাসপাতালে বিজেপি কর্মীরা।

গিতালদহে সংঘর্ষ, আহত একাধিক—হাসপাতালে বিজেপি কর্মীরা।


 উত্তরের হাওয়া, ২৬ মে: দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ এলাকায় দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে চারজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ, বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। অভিযোগ, ওই হামলাকারীরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিজেপির পতাকা হাতে সংগঠনে যুক্ত হয়েছে।


ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
উত্তরের হাওয়া, ২৬ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, আগামীকাল বুধবার থেকেই এই প্রকল্পের জন্য ফর্ম প্রকাশ করা হবে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যত দ্রুত এনরোলমেন্ট হবে, তত দ্রুত উপভোক্তারা ৩০০০ টাকা করে পাবেন।” তিনি আরও জানান, সাধারণ মানুষকে ফর্ম পূরণে সহায়তা করবেন এলাকার বিধায়কেরা। তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন বলেও স্পষ্ট করে দেন তিনি।

একই সঙ্গে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নতুন এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Monday, May 25, 2026

LPG-তে বড় কড়াকড়ি! একটি ভুলেই আটকে যেতে পারে গ্যাস ডেলিভারি।

 LPG-তে বড় কড়াকড়ি! একটি ভুলেই আটকে যেতে পারে গ্যাস ডেলিভারি।

উত্তরের হাওয়া, ২৬ মেঃ LPG গ্রাহকদের জন্য বড় পরিবর্তন। রান্নার গ্যাসের বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত একাধিক নতুন নিয়ম চালু করেছে তেল সংস্থাগুলি। OTP, e-KYC, আধার লিঙ্কিং বা মোবাইল নম্বরে কোনও ভুল থাকলে আটকে যেতে পারে গ্যাস সিলিন্ডার ডেলিভারি।

সরকার তেল সংস্থাগুলির দাবি, কালোবাজারি রোখা, ভুয়ো কানেকশন বন্ধ করা এবং গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। ফলে এখন গ্যাস সিলিন্ডারের বুকিং ডেলিভারির প্রতিটি ধাপ থাকবে ডিজিটাল নজরদারির আওতায়।

সবচেয়ে বড় পরিবর্তন হল OTP ভিত্তিক ডেলিভারি ব্যবস্থা। ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে পৌঁছলে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP না দিলে ডেলিভারি সম্পূর্ণ হবে না। পাশাপাশি মোবাইল নম্বর ভুল বা বন্ধ থাকলেও বুকিং আটকে যেতে পারে বলে জানানো হয়েছে।



নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় রিফিল বুকিং করা যাবে না। একই সঙ্গে আধার-ভিত্তিক e-KYC বায়োমেট্রিক ভেরিফিকেশনও বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই বহু গ্যাস এজেন্সি e-KYC না হওয়া কানেকশন চিহ্নিত করার কাজ শুরু করেছে।

এছাড়াওএক বাড়ি, এক কানেকশননীতি কার্যকর করতে একই ঠিকানায় একাধিক LPG কানেকশন খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক মনে হলে অতিরিক্ত কানেকশন বন্ধ বা সারেন্ডার করানো হতে পারে।



তেল সংস্থাগুলি এখন অনলাইন বুকিংয়ের উপরও বেশি জোর দিচ্ছে। মোবাইল অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে বুকিং বাড়ানো হচ্ছে এবং ধীরে ধীরে কমানো হচ্ছে ম্যানুয়াল বুকিং ব্যবস্থা।



তাই গ্রাহকদের দ্রুত মোবাইল নম্বর আপডেট, আধার লিঙ্কিং e-KYC সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নইলে আগামী দিনে গ্যাস বুকিং ডেলিভারিতে সমস্যায় পড়তে হতে পারে।

 

Sunday, May 17, 2026

আজ কি DA-র বড় সুখবর? মন্ত্রিসভার বৈঠকে নজর লক্ষাধিক সরকারি কর্মচারীর, বাড়ছে জল্পনা।

আজ কি DA-র বড় সুখবর? মন্ত্রিসভার বৈঠকে নজর লক্ষাধিক সরকারি কর্মচারীর, বাড়ছে জল্পনা।
উত্তরের হাওয়া, ১৮ মে: রাজ্যে নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। সোমবার ফের মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। কারণ, সূত্রের খবর— আজকের বৈঠকেই DA এবং সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার।

বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে DA-র ফারাক নিয়ে রাজ্যে আন্দোলন চলছে। সরকারি কর্মচারীদের একাংশের অভিযোগ ছিল, তাঁরা বছরের পর বছর প্রাপ্য DA থেকে বঞ্চিত হয়েছেন। সেই আবহেই বিজেপির এই প্রতিশ্রুতি ভোটের বড় ইস্যু হয়ে উঠেছিল।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি Supreme Court of India DA মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানায়, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া DA-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্র-র নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়। আদালতের নির্দেশ ছিল, বকেয়া টাকার হিসাব ও কিস্তির রূপরেখা নির্ধারণ করতে হবে দ্রুত।

আজকের বৈঠকে কেন্দ্রীয় হারে DA কার্যকর করার রোডম্যাপ, বকেয়া DA মেটানোর নির্দিষ্ট সময়সীমা এবং সপ্তম বেতন কমিশন চালুর জন্য আলাদা কমিটি গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে সোমবারের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সরকারি কর্মচারী মহলের আশা, শুধু আশ্বাস নয়— আজ বাস্তবিক কোনও বড় সিদ্ধান্ত ঘোষণা হতে পারে নবান্ন থেকে।

Monday, May 11, 2026

“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের”

“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের”
উত্তরের হাওয়া, ১১ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে জোর চর্চার মধ্যেই এবার বিষয়টি স্পষ্ট করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল। সোমবার নবান্ন-এ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের সকলেই অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন।

মন্ত্রী জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে করা হবে এবং আগামী ১ জুন থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন।

তবে তার আগে উপভোক্তাদের তালিকা নিয়ে বিশেষ যাচাই প্রক্রিয়া চালানো হবে বলেও জানান তিনি। অগ্নিমিত্রা পল বলেন, যাঁদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে কেউ এখনও সুবিধা পেয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মৃত ব্যক্তি কিংবা দেশের নাগরিক নন—এমন কেউ যাতে প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করতেই এই বিশ্লেষণ করা হবে।

মন্ত্রী আরও জানান, যাচাইয়ের পর প্রকৃত উপভোক্তাদেরই প্রকল্পের আওতায় রাখা হবে এবং অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...