Monday, May 25, 2026

LPG-তে বড় কড়াকড়ি! একটি ভুলেই আটকে যেতে পারে গ্যাস ডেলিভারি।

 LPG-তে বড় কড়াকড়ি! একটি ভুলেই আটকে যেতে পারে গ্যাস ডেলিভারি।

উত্তরের হাওয়া, ২৬ মেঃ LPG গ্রাহকদের জন্য বড় পরিবর্তন। রান্নার গ্যাসের বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত একাধিক নতুন নিয়ম চালু করেছে তেল সংস্থাগুলি। OTP, e-KYC, আধার লিঙ্কিং বা মোবাইল নম্বরে কোনও ভুল থাকলে আটকে যেতে পারে গ্যাস সিলিন্ডার ডেলিভারি।

সরকার তেল সংস্থাগুলির দাবি, কালোবাজারি রোখা, ভুয়ো কানেকশন বন্ধ করা এবং গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। ফলে এখন গ্যাস সিলিন্ডারের বুকিং ডেলিভারির প্রতিটি ধাপ থাকবে ডিজিটাল নজরদারির আওতায়।

সবচেয়ে বড় পরিবর্তন হল OTP ভিত্তিক ডেলিভারি ব্যবস্থা। ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে পৌঁছলে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP না দিলে ডেলিভারি সম্পূর্ণ হবে না। পাশাপাশি মোবাইল নম্বর ভুল বা বন্ধ থাকলেও বুকিং আটকে যেতে পারে বলে জানানো হয়েছে।



নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় রিফিল বুকিং করা যাবে না। একই সঙ্গে আধার-ভিত্তিক e-KYC বায়োমেট্রিক ভেরিফিকেশনও বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই বহু গ্যাস এজেন্সি e-KYC না হওয়া কানেকশন চিহ্নিত করার কাজ শুরু করেছে।

এছাড়াওএক বাড়ি, এক কানেকশননীতি কার্যকর করতে একই ঠিকানায় একাধিক LPG কানেকশন খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক মনে হলে অতিরিক্ত কানেকশন বন্ধ বা সারেন্ডার করানো হতে পারে।



তেল সংস্থাগুলি এখন অনলাইন বুকিংয়ের উপরও বেশি জোর দিচ্ছে। মোবাইল অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে বুকিং বাড়ানো হচ্ছে এবং ধীরে ধীরে কমানো হচ্ছে ম্যানুয়াল বুকিং ব্যবস্থা।



তাই গ্রাহকদের দ্রুত মোবাইল নম্বর আপডেট, আধার লিঙ্কিং e-KYC সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নইলে আগামী দিনে গ্যাস বুকিং ডেলিভারিতে সমস্যায় পড়তে হতে পারে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...