Monday, May 11, 2026

“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের”

“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের”
উত্তরের হাওয়া, ১১ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে জোর চর্চার মধ্যেই এবার বিষয়টি স্পষ্ট করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল। সোমবার নবান্ন-এ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের সকলেই অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন।

মন্ত্রী জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে করা হবে এবং আগামী ১ জুন থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন।

তবে তার আগে উপভোক্তাদের তালিকা নিয়ে বিশেষ যাচাই প্রক্রিয়া চালানো হবে বলেও জানান তিনি। অগ্নিমিত্রা পল বলেন, যাঁদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে কেউ এখনও সুবিধা পেয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মৃত ব্যক্তি কিংবা দেশের নাগরিক নন—এমন কেউ যাতে প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করতেই এই বিশ্লেষণ করা হবে।

মন্ত্রী আরও জানান, যাচাইয়ের পর প্রকৃত উপভোক্তাদেরই প্রকল্পের আওতায় রাখা হবে এবং অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...