Friday, February 27, 2026
দিনহাটায় উত্তরবঙ্গ যোগাসনের মহাযজ্ঞ, ছয় শতাধিক প্রতিযোগীর সমাগমের আশা।
Thursday, February 26, 2026
SIR-এর চূড়ান্ত তালিকায় কত লক্ষের নাম বাদ? ক্যাটেগরি-ভিত্তিক নাম প্রকাশ করবে কমিশন।
SIR-এর চূড়ান্ত তালিকায় কত লক্ষের নাম বাদ? ক্যাটেগরি-ভিত্তিক নাম প্রকাশ করবে কমিশন।
উত্তরের হাওয়া, ২৭ ফেব্রুয়ারি: নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৮ লক্ষ নাম থাকছে। ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রস্তুত। ২৫ ফেব্রুয়ারি বন্ধ হয়েছে স্ক্রুটিনি। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষের। প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। সেখান থেকে ৫৮ লক্ষের নাম বাদ গেছে। এই ৭ কোটি ৮ লক্ষকে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৮ লক্ষ নাম থাকছে। ইতিমধ্যেই এসআইআরের চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২৫ ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ 'ফ্রিজ' অর্থাৎ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। এমনকি এই তালিকা ছাপার জন্যও প্রস্তুত। ফলে এবিষয়ে আর কোনও সন্দেহ নেই যে ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে। অন্তত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।
এদিকে, প্রায় ৬০ লক্ষ নাম যে এসআইআর খসড়া তালিকা (SIR Draft List) থেকে বাদ গিয়েছিল, তার জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ চালাচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় এই ৭ কোটি ৮ লক্ষকে একাধিক ক্যাটাগরিতে (Category) ভাগ করা থাকবে। একদিকে 'ডিলিটেড' ক্যাটাগরি থাকবে, অন্যদিকে থাকবে 'নিস্পত্তি হয়নি' এমন ক্যাটেগরি। এছাড়া থাকবে 'অ্যাপ্রুভড' ক্যাটেগরি।
কোন কোন ক্যাটেগরি?
নির্বাচন কমিশন সূত্রে খবর,
যাঁদের নাম থাকবে তাঁদের নামের পাশে 'অ্যাপ্রুভড' লেখা থাকবে
যাঁদের নাম বাদ যাবে তাঁদের নামের পাশে 'ডিলিটেড' লেখা থাকবে
যাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাঁদের নামের পাশে লেখা থাকবে 'অ্যাজুডিকেশন'
এবার অনেকের মনেই প্রশ্ন, যাঁদের নাম এসআইআরের খসড়া তালিকায় ছিল না, যাঁদের এখনও তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাঁরা কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় তাঁদের নামের পাশে 'নিস্পত্তি হয়নি' বলে উল্লেখ করা থাকবে। এছাড়াও যেদিন ভোট ঘোষণা হবে, যত দফায় ভোট হবে এবং দফা অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্ট ভোটার তালিকা আসতে থাকবে। সেক্ষেত্রে এই তালিকাকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।
কোথায় দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা?
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনের মতো কমিশন নির্ধারিত একাধিক জায়গায় এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও এই তালিকা দেখতে পাওয়া যাবে।
কখন দেখা যাবে?
অনেকের মনে প্রশ্ন, এসআইআরের চূড়ান্ত তালিকা কি ২৮ ফেব্রুয়ারি সকাল থেকেই দেখতে পাওয়া যাবে? নাকি ২৮ তারিখ রাত ১২টার পর তালিকাটি দেখা যাবে? নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি এই বিষয়টিতে আলোকপাত করবে বলে জানা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের সরকার গড়লে বড় সিদ্ধান্ত অমিত শাহের।
৭.৬৬ কোটির থেকে নেমে ৭.০৮ কোটি! SIR তালিকায় বড় ছাঁটাই।
Wednesday, February 25, 2026
মেখলিগঞ্জে তৃণমূল-বাম ছেড়ে বিজেপিতে ১৮ পরিবার, জামালদহে গেরুয়া শিবিরে যোগ
মেখলিগঞ্জে তৃণমূল-বাম ছেড়ে বিজেপিতে ১৮ পরিবার, জামালদহে গেরুয়া শিবিরে যোগ
উত্তরের হাওয়া, ১৫
ফেব্রুয়ারিঃ ভোটের আগে
রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ
হল মেখলিগঞ্জ বিধানসভা-র জামালদহ এলাকায়।
তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে
মোট ১৮টি পরিবার এদিন
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এর
মধ্যে মেখলিগঞ্জ মণ্ডল-১-এর ৪৭
নম্বর বুথ থেকে ১৫টি
এবং ৪৮ নম্বর বুথ
থেকে ৩টি পরিবার গেরুয়া
শিবিরে শামিল হন।
নবাগতদের হাতে দলীয় পতাকা
তুলে দিয়ে স্বাগত জানান
জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ
সম্পাদক দধিরাম রায়। দলের দাবি,
বর্তমান শাসকদলের “চুরি ও দুর্নীতির”
প্রতিবাদেই এই দলবদল। বিজেপি
নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায়, জেলা
কমিটির সদস্য পবন কুমার ভাদানী
এবং বুথ সভাপতি মনোরঞ্জন
বর্মন ও পল্টু বর্মন-সহ একাধিক স্থানীয়
নেতৃত্ব। নবাগতদের দাবি, এলাকার উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের
স্বার্থেই তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের
আগে এই ধরনের যোগদান
স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
Tuesday, February 24, 2026
বঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
টিম ইন্ডিয়া ছাড়লেন রিঙ্কু সিং!
টিম ইন্ডিয়া ছাড়লেন রিঙ্কু সিং!
উত্তরের হাওয়া, ২৪ ফেব্রুয়ারি: বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে গেলে বাকি ম্যাচগুলো জিততেই হবে ভারতকে। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ব্যক্তিগত কারণে টিম ইন্ডিয়া ছাড়লেন রিংকু সিং।
জানা গিয়েছে, চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে গিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। তাঁকে গ্রেটার নয়ডার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবার শারীরিক অবস্থার কথা জানতে পেরেই দলের দায়িত্ব ছেড়ে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রিঙ্কু।
আসন্ন জিম্বাবোয়ে ম্যাচের আগে এই পরিস্থিতি ভারতীয় শিবিরে চাপ বাড়াতে পারে। মিডল অর্ডারে রিঙ্কুর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফলে তাঁকে না পেলে অধিনায়ক সূর্য কুমার যাদবদের কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
এখন সকলের নজর রিঙ্কুর বাবার শারীরিক অবস্থার দিকে এবং কবে তিনি ফের দলে যোগ দিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন।
আধার ও মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, SIR মামলায় স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের
Monday, February 23, 2026
দক্ষিণ থেকে উত্তরবঙ্গ আগামী ৪৮ ঘণ্টায় ঝড়, বজ্রপাত ও বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের।
SIR এ লজিক্যাল ডিসক্রেপেন্সি ইস্যুতে জেলা বিচারকদের সঙ্গে বৈঠক প্রধান বিচারপতি সুজয় পালের।
দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিসি রাস্তা নির্মাণে স্বস্তি খারিজা রাখালমারিতে।
বাড়ছে ভাইরাল ডায়রিয়া, রোটাভাইরাসে সতর্কতা ও সচেতনতা এখনই জরুরি।
Sunday, February 22, 2026
সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার যাচাইয়ে হাইকোর্টের বিচারকদের চূড়ান্ত সিলমোহর বাধ্যতামূলক।
Saturday, February 21, 2026
দেশের ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ University Grants Commission-র, পশ্চিমবঙ্গেও ২টি
Friday, February 20, 2026
তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত! চমকের ইঙ্গিত, বৈঠকে মমতা–অভিষেক।
বিধানসভা ভোটের আগে কোচবিহারে থানার অফিসারদের রদবদল।
বিধানসভা ভোটের আগে কোচবিহারে থানার অফিসারদের রদবদল।
উত্তরের হাওয়া, ২০
ফেব্রুয়ারিঃ সামনেই বিধানসভা
নির্বাচন। তার আগেই কোচবিহার
জেলা-র একাধিক থানার
অফিসারদের রদবদলের নির্দেশ জারি হয়েছে। প্রশাসনিক
সূত্রে খবর, নির্বাচনকে সামনে
রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া
হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো
হয়েছে, দীর্ঘদিন একই থানায় কর্মরত
অফিসারদের বদলি করে নতুন
দায়িত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই এই রদবদল করা
হয়েছে বলে দাবি প্রশাসনের।
ভোটের সময় নিরপেক্ষতা ও
স্বচ্ছতা বজায় রাখতে এমন
পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা
হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,
যেসব থানায় ভোটকে ঘিরে অতীতে স্পর্শকাতর
পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব
জায়গায় বিশেষ নজর রাখা হচ্ছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের দ্রুত যোগদান করে পরিস্থিতি খতিয়ে
দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে
প্রশাসনিক স্তরে এই ধরনের রদবদল
অস্বাভাবিক নয়। তবে নির্বাচনের
আগে এই সিদ্ধান্ত ঘিরে
জেলায় জোর চর্চা শুরু
হয়েছে।
‘যুবসাথী’ ফর্মে এই ৫ ভুল একদমই নয়! না হলে আটকে যেতে পারে ভাতা।
‘যুবসাথী’ ফর্মে এই ৫ ভুল একদমই নয়! না হলে আটকে যেতে পারে ভাতা।
উত্তরের হাওয়া, ২০
ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গে বেকার
যুবকদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের
অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১,৫০০
টাকা করে ভাতা দেওয়া
হবে। ১৫-১৬ ফেব্রুয়ারি
২০২৬ থেকে বিভিন্ন বিধানসভা
কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নিয়ম না
মানলে আবেদন বাতিল হতে পারে।
১) পেশার ঘরে ‘ছাত্র’ নয়:
এই প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য। তাই পেশার ঘরে
‘Student’ বা ‘ছাত্র’ লিখলে আবেদন খারিজ হতে পারে। অবশ্যই
‘Unemployed’ বা ‘বেকার’ লিখতে হবে।
২) নাম–পদবিতে গরমিল নয়:
মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে যেমন
নাম আছে, হুবহু তেমনই
লিখতে হবে। বিবাহিত মহিলাদের
ক্ষেত্রেও মাধ্যমিকের নথির নামই প্রযোজ্য।
৩) বয়স গণনায় ভুল নয়:
২১–৪০ বছরের মধ্যে
হতে হবে বয়স। ১
এপ্রিল ২০২৬ অনুযায়ী পূর্ণ
বছর হিসাব করে বয়স লিখতে
হবে।
৪) শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে:
বর্তমানে যে ক্লাসে পড়ছেন
তা নয়, হাতে থাকা
সর্বশেষ পাসের সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা লিখতে হবে।
৫) ছবি ও স্বাক্ষরে ত্রুটি নয়:
ছবির উপর আড়াআড়ি সই
(ক্রস সিগনেচার) বাধ্যতামূলক। সব নথিতে ‘Self-attested’ সই থাকতে
হবে।
এছাড়া সচল মোবাইল নম্বর,
আধার-লিঙ্কড ও DBT সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি। ফর্ম
জমার পর ‘দুয়ারে সরকার’
রেজিস্ট্রেশন নম্বরটি সংরক্ষণ করে রাখুন। সতর্ক
থাকলেই মিলবে মাসিক ভাতা।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...
-
৩১ মার্চের মধ্যে ৩৫–৫০% ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে আশা। উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুত...
-
“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের” উত্তরের হাওয়া, ১১ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্...
-
বন্ধ থাকবে সমস্ত স্কুল! কবে কখন? স্কুল ছুটির বড় ঘোষণা নবান্নের, রইল তলিকা.. উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শিবরাত্...










.jpeg)

