পশ্চিমবঙ্গের সরকার গড়লে বড় সিদ্ধান্ত অমিত শাহের।
উত্তরের হাওয়া, ২৭ ফেব্রুয়ারি: SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে সীমান্ত সম্পূর্ণ সিল করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া।
শাহ বলেন, “শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়, ভারত থেকে এক একজন করে অনুপ্রবেশকারীদের বাইরে পাঠানোই আমাদের মূল লক্ষ্য। অনুপ্রবেশকারীরা দেশের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে, এমনকি গরিব মানুষের রেশনেও ভাগ বসাচ্ছে।”
তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে এবছর বিধানসভা নির্বাচন রয়েছে। আমার পূর্ণ বিশ্বাস, এবার বিজেপি সরকার গঠন করবে। সরকার গঠন হলেই প্রথম লক্ষ্য থাকবে সীমান্ত সিল করার কাজ সম্পূর্ণ করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো।”
SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রাক্কালে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিজেপির বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা করাই তাদের অগ্রাধিকার। অন্যদিকে বিরোধীদের দাবি, নির্বাচনকে সামনে রেখেই এই ইস্যুকে জোরালো করা হচ্ছে।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই মন্তব্য যে নতুন মাত্রা যোগ করেছে, তা বলাই বাহুল্য।
No comments:
Post a Comment