Tuesday, December 23, 2025

রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।

 রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।


উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই ভিড় সামাল দিতে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।

 মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কচুবেড়িয়া গঙ্গাসাগর পয়েন্টে গিয়ে মন্ত্রী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষভাবে নজর দেওয়া হয় মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং অস্থায়ী জেটি নির্মাণের কাজে।

 পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। এর ফলে জোয়ার-ভাটার উপর নির্ভরতা কমবে এবং দীর্ঘ সময় ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ড্রোন নজরদারি, সিসিটিভি বসানো পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে।

 জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর জন্য অতিরিক্ত যাত্রীনিবাস বাফার জোন তৈরি করা হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা যাতায়াতসব দিক মাথায় রেখেই প্রস্তুতি চলছে। প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার




শীতের উত্তাল তিস্তায় রিভার র‍্যাফ্টিং মহড়ায় দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় সেনা জওয়ানের।

 শীতের উত্তাল তিস্তায় রিভার র‍্যাফ্টিং মহড়ায় দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় সেনা জওয়ানের।


উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ শীতের উত্তাল তিস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। রিভার র‍্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ল্যান্সনায়েক রাজশেখরের। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গসিকিম সীমান্তের কালিম্পং জেলার তারখোলা এলাকায়। তিনি থার্টি থ্রি কোরের অধীন ১৯১ আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।

সেনা সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বরদাং থেকে রংপু মাইনিং পর্যন্ত রিভার র‍্যাফ্টিং মহড়া চলছিল। রংপু মাইনিং এলাকার কাছে একটি সেতুর নিচে পৌঁছনোর সময় বিপত্তি ঘটে। ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ওই সেতুর ভাঙা লোহার অংশ জলের নিচে পড়ে ছিল। দ্রুত স্রোতের মধ্যে ভেলাটি সেই ধ্বংসাবশেষে ধাক্কা খেয়ে উল্টে যায়।

প্রবল স্রোতে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে তলিয়ে যান রাজশেখর। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী। পরে উদ্ধারকারী দলের তল্লাশিতে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সেনাবাহিনী জানিয়েছে।

রাজ্য শিশু–কিশোর উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি দিনহাটায়।

 রাজ্য শিশুকিশোর উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি দিনহাটায়।


উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ রাজ্য শিশুকিশোর উৎসবকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে দিনহাটায়। আজ দিনহাটা সংহতি ময়দানে দেখা যায় উৎসবের প্রস্তুতি তুঙ্গে। জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই রাজ্য শিশুকিশোর উৎসব।

 


পশ্চিমবঙ্গ সরকারের শিশুকিশোর একাডেমি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ষোড়শ বর্ষের এই উৎসব। শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

 


ইতিমধ্যেই মঞ্চ নির্মাণ, আলো, শব্দব্যবস্থা সহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। প্রশাসনের আধিকারিক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিয়মিত প্রস্তুতি খতিয়ে দেখছেন। সুষ্ঠু সুন্দরভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণ সজাগ রয়েছে বলে জানা গেছে।



Sunday, December 21, 2025

হাতির দাঁত পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর, এশিয়ান হাইওয়েতে ধৃত ২

 


উত্তরের হাওয়া, ২১ ডিসেম্বর: বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। বাগডোগরা–শিলিগুড়ি ২ নম্বর এশিয়ান হাইওয়ের ফ্লাইওভারের উপর অভিযান চালিয়ে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতরা হলেন গনেশ বাসফর, নেপালের বাসিন্দা এবং কমল আগরওয়াল, শিলিগুড়ির বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি নেপাল নম্বরের চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে একটি ৩৫ সেন্টিমিটার লম্বা হাতির দাঁত উদ্ধার হয়, যার ওজন ১ কেজি ১০৫ গ্রাম

হাতির দাঁত পাচারের অভিযোগে গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

এই বিষয়ে এডিএফও রাহুল দেব মুখার্জি জানান, শিলিগুড়ি চিকেন নেক করিডর ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চক্র সক্রিয় রয়েছে। সেই সূত্র ধরেই ঘোষপুকুর রেঞ্জারের নেতৃত্বে অভিযান চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Wednesday, December 17, 2025

স্কুটারেই লুকানো ছিল মাদক! সাগরদিঘীতে ৫৫ গ্রাম ইয়াবা উদ্ধার, গ্রেফতার সাহেবগঞ্জ থানার এলাকার নাজিরহাটের ২ যুবক।

উত্তরের হাওয়া, ১৭ ডিসেম্বর: গতকাল রাত প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দু’জন যুবককে আটক করে পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণা বর্মন ও আশুতোষ রায়। দু’জনেরই বাড়ি সাহেবগঞ্জ থানার নজিরহাট এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সন্দেহজনক অবস্থায় একটি স্কুটারসহ ওই দু’জনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় ৫৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
ঘটনার পরই ধৃতদের বিরুদ্ধে অবৈধ মাদক রাখার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Sunday, December 14, 2025

দিনহাটায় দুঃসাহসিক চুরি! ফাঁকা বাড়ি থেকে লক্ষাধিক নগদ ও ১২ ভরি সোনা লোপাট, চাঞ্চল্য শহরজুড়ে।

উত্তরের হাওয়া, ১৪ ডিসেম্বর: দিনহাটা শহরে বড়সড় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকায়। বাড়ির মালিক অজিত নন্দীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিকভাবে হানা দিয়ে চোরেরা লক্ষাধিক টাকা নগদ, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার সহ একাধিক মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার অজিত নন্দী স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য শিলিগুড়ি যান। বাড়িতে তালা দিয়ে যাওয়ায় সেখানে কেউ ছিলেন না। রবিবার বিকেলে বাড়ি ফিরে তিনি দেখেন চারটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় রয়েছে। পরে আলমারি ও ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উধাও থাকার বিষয়টি নজরে আসে।
খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। সাম্প্রতিক কালে দিনহাটা শহরে এত বড় চুরির ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শহরজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ভেটাগুড়িতে মাঝরাতে ইয়াবা উদ্ধার, প্রায় ১৩০০ ট্যাবলেটসহ আটক ১

উত্তরের হাওয়া, ১৪ ডিসেম্বর: গতকাল গভীর রাতে ভেটাগুড়ি এলাকায় পুলিশের অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে দিনহাটা পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৬২ গ্রাম, যার মধ্যে আনুমানিক ১৩০০টি ট্যাবলেট রয়েছে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে। পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে। এলাকায় মাদক কারবার রুখতে পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...