Wednesday, July 1, 2026

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। 
উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস মর্নিং শিফটে পঠনপাঠন চলার পর বুধবার থেকে আবার ডে শিফটে ক্লাস শুরু হয়। আর প্রথম দিনেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে কোচবিহারের নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন ওই পড়ুয়া অসুস্থ বোধ করলে শিক্ষকরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন। কিছুক্ষণ বিশ্রাম ও প্রাথমিকভাবে সুস্থ হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে, বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর বক্তব্য, বর্তমান আবহাওয়ায় ডে শিফটের তুলনায় মর্নিং শিফটে ক্লাস হলে তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তাই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আবারও মর্নিং শিফটে পঠনপাঠন চালুর দাবি জানিয়েছে তারা।

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষও পড়ুয়াদের পর্যাপ্ত জল পান করা এবং গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বর্তমানে ডে শিফট চালু থাকলেও ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে মর্নিং শিফটের দাবি জোরালো হচ্ছে।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...