Friday, April 24, 2026
নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা খারিজ করল হাইকোর্ট।
Friday, April 17, 2026
“একজনও বাদ যাবে না”—যুবসাথী নিয়ে বড় গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
খোঁচাবাড়ী-শিমুলবাড়ী বাজারে জোর প্রচার উদয়ন গুহর, জনসংযোগে তৎপর তৃণমূল।
খোঁচাবাড়ী-শিমুলবাড়ী বাজারে জোর প্রচার উদয়ন
গুহর, জনসংযোগে তৎপর তৃণমূল।
উত্তরের হাওয়া, ১৭ এপ্রিলঃ আসন্ন
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর
বাড়ালেন দিনহাটা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খোঁচাবাড়ী বাজার ও শিমুলবাড়ী বাজারে
ঘুরে ঘুরে জনসংযোগ করেন
তিনি।
এদিন ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের
সঙ্গে কথা বলে তাঁদের
সমস্যা ও দাবি শোনেন
উদয়ন গুহ। এলাকার উন্নয়ন,
রাস্তা, পানীয় জল ও অন্যান্য
পরিষেবা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা তুলে ধরে
সমর্থন চান।
দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রচার ঘিরে এলাকায় উৎসাহ
লক্ষ্য করা যায়। তৃণমূল
কংগ্রেস সূত্রে খবর, প্রতিটি বুথে
পৌঁছে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই ধরনের প্রচারে
জোর দেওয়া হচ্ছে।
Sunday, April 12, 2026
নির্বাচনের আগে বড় সাফল্য, মেয়ারের দিঘি এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার।
নির্বাচনের আগে বড় সাফল্য, মেয়ারের দিঘি এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার।
উত্তরের হাওয়া, ১২ এপ্রিল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ১২.০৪.২০২৬ তারিখে সন্ধ্যায় মেয়ারের দিঘি সংলগ্ন এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাই থানার পুলিশ অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ভোটের আগে দিনহাটা-২ ব্লকে পরিকাঠামো খতিয়ে দেখলেন স্টেট নোডাল অফিসার।
Thursday, April 9, 2026
ভোটের আগে বড়সড় রদবদল, ১০০ পুলিশ আধিকারিক বদলি—নির্বাচনী কাজে নিষেধাজ্ঞা
ভোটের আগে বড়সড় রদবদল,
১০০ পুলিশ আধিকারিক বদলি—নির্বাচনী কাজে
নিষেধাজ্ঞা
উত্তরের হাওয়া, ১০ মার্চঃ বিধানসভা
নির্বাচনের মুখে রাজ্য পুলিশের
অন্দরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১০০
জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে,
যাঁদের মধ্যে রয়েছেন ১৯ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৮১ জন
ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।
নবান্ন ও রাজ্য পুলিশ সূত্রে
জানা গিয়েছে, বদলি হওয়া এই
আধিকারিকদের কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা যাবে না।
সংশ্লিষ্ট জেলার পুলিশ কমিশনার (সিপি) এবং পুলিশ সুপারদের
(এসপি) এই নির্দেশ কার্যকর
করার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো
হয়েছে, এই আধিকারিকদের এমন
পদে পোস্টিং দিতে হবে, যেখানে
ভোটের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনও
সম্পর্ক থাকবে না। পাশাপাশি তাঁদের
কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্রও
নেওয়া হবে, যাতে নিশ্চিত
করা যায় যে তাঁরা
নির্বাচনী কাজে কোনওভাবে হস্তক্ষেপ
করবেন না।
নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিলের মধ্যে
এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ
করতে হবে। স্বচ্ছ ও
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ
নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে
খবর।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...
-
৩১ মার্চের মধ্যে ৩৫–৫০% ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে আশা। উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুত...
-
“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের” উত্তরের হাওয়া, ১১ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্...
-
বন্ধ থাকবে সমস্ত স্কুল! কবে কখন? স্কুল ছুটির বড় ঘোষণা নবান্নের, রইল তলিকা.. উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শিবরাত্...


.jpeg)
.jpeg)

.jpeg)