নির্বাচনের আগে বড় সাফল্য, মেয়ারের দিঘি এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার।
উত্তরের হাওয়া, ১২ এপ্রিল: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ১২.০৪.২০২৬ তারিখে সন্ধ্যায় মেয়ারের দিঘি সংলগ্ন এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাই থানার পুলিশ অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
No comments:
Post a Comment