খোঁচাবাড়ী-শিমুলবাড়ী বাজারে জোর প্রচার উদয়ন
গুহর, জনসংযোগে তৎপর তৃণমূল।
উত্তরের হাওয়া, ১৭ এপ্রিলঃ আসন্ন
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর
বাড়ালেন দিনহাটা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খোঁচাবাড়ী বাজার ও শিমুলবাড়ী বাজারে
ঘুরে ঘুরে জনসংযোগ করেন
তিনি।
এদিন ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের
সঙ্গে কথা বলে তাঁদের
সমস্যা ও দাবি শোনেন
উদয়ন গুহ। এলাকার উন্নয়ন,
রাস্তা, পানীয় জল ও অন্যান্য
পরিষেবা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা তুলে ধরে
সমর্থন চান।
দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রচার ঘিরে এলাকায় উৎসাহ
লক্ষ্য করা যায়। তৃণমূল
কংগ্রেস সূত্রে খবর, প্রতিটি বুথে
পৌঁছে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই ধরনের প্রচারে
জোর দেওয়া হচ্ছে।


.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment