উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শিবরাত্রির ছুটির রেশ কাটতে না কাটতেই মার্চ মাসে ছুটির লম্বা তালিকা পেল পশ্চিমবঙ্গের পড়ুয়ারা।
দোলযাত্রা, ঈদ এবং রামনবমী-সহ একাধিক উৎসবের কারণে মার্চ মাসে রাজ্যের একাধিক স্কুল বেশ কয়েকদিন বন্ধ থাকবে।
মার্চের প্রথম সপ্তাহতেই থাকবে ছুটি। ৩ ও ৪ মার্চ-- দোল উৎসব ও হোলি উপলক্ষ্যে মাসের শুরুতেই ছুটি।
১৭ মার্চ-- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিশেষ ছুটি।
২০ ও ২১ মার্চ-- ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুল বন্ধ থাকবে।
২৬ মার্চ-- রামনবমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।
মার্চের শেষ দিনও স্কুল থাকবে বন্ধ। ৩১ মার্চ-- মহাবীর জয়ন্তী উপলক্ষে মাসের শেষ দিনটিও থাকবে ছুটি।
টানা ছুটির প্রভাবে মার্চের পড়াশোনার মাঝে ছাত্রছাত্রীদের জন্য থাকছে উৎসবের আমেজ। সম্প্রতি এই ছুটির তালিকাটি প্রকাশ্যে এসেছে।
No comments:
Post a Comment