অসুস্থ ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুরকে দেখতে হাসপাতালে উদয়ন গুহ
উত্তরের হাওয়া, ১৭
ফেব্রুয়ারিঃ অসুস্থ ফরওয়ার্ড
ব্লক নেতা ও প্রাক্তন
বিধায়ক অক্ষয় ঠাকুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে কোচবিহারের
একটি হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন
মন্ত্রী Udayan Guha। একসময়ের সহকর্মীর
অসুস্থতার খবর পেয়ে তাঁকে
দেখতে হাসপাতালে পৌঁছন মন্ত্রী।
হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অক্ষয়
ঠাকুরের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পরিবারের
সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং
প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। রাজনৈতিক মতপার্থক্য
থাকলেও মানবিক সম্পর্কই বড়—এমন বার্তাই
উঠে আসে তাঁর এই
সফর থেকে।
মন্ত্রী জানান, দীর্ঘদিনের সহকর্মী হিসেবে অক্ষয় ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা
চিকিৎসকদের নজরদারিতেই রয়েছে বলে হাসপাতাল সূত্রে
জানা গেছে।

No comments:
Post a Comment