Tuesday, February 17, 2026

প্রাক্তন বামমন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী বিজেপিতে, ২৬-এর ভোটের আগে রাজনৈতিক চমক!

 

প্রাক্তন বামমন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী বিজেপিতে, ২৬-এর ভোটের আগে রাজনৈতিক চমক!



উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। বাম আমলের বর্ষীয়ান নেতা প্রাক্তন মন্ত্রী Kshiti Goswami- মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। রাজ্য বিজেপির সভাপতি Shamik Bhattacharya এবং বিধানসভার বিরোধী দলনেতা Suvendu Adhikari- উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

এদিন তাঁর সঙ্গে দলে যোগ দেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস। রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, কস্তুরীর দিদি Basundhara Goswami আগেই তৃণমূলে যোগ দিয়েছেন এবং বর্তমানে কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অর্থাৎ, প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর দুই কন্যা এখন দুই ভিন্ন রাজনৈতিক শিবিরে।

২০১৯ সালে প্রয়াত হন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। তাঁর মৃত্যুর পর পরিবার কোন রাজনৈতিক পথে হাঁটবে, তা নিয়ে জল্পনা চলছিল। বিধানসভা নির্বাচনের আগে কস্তুরীর বিজেপিতে যোগদান নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মত বিশ্লেষকদের।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...