উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ভোটের আবহে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গা শহরে। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছে তৃণমুল কংগ্রেস ও বিজেপি। দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে।
তৃণমূলের অভিযোগ, শহরের ১১ নম্বর ওয়ার্ডে তাদের দলীয় পোস্টার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর পিছনে বিজেপি কর্মীরা জড়িত। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, ৭ নম্বর ওয়ার্ডে তাদের পোস্টার নষ্ট করেছে তৃণমূলের সমর্থকেরাই।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোর শুরু হয়েছে। যদিও বড় ধরনের অশান্তির ঘটনা ঘটেনি, তবুও পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এ ধরনের পোস্টার যুদ্ধ নতুন নয়, তবে তা যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটায় সেদিকেই নজর রাখা জরুরি।
No comments:
Post a Comment