উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে বাংলার জননেত্রী ও মানবিক মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বিভিন্ন জনহিতকর প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করল All India Trinamool Congress-এর তৃণমূল যুব কংগ্রেস।
দিনহাটা ১-বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং দিনহাটা ভিলেজ-২ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও সহনাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবের আবহ তৈরি করে।
আয়োজকদের দাবি, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করা এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ১-বি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, ১ বি ব্লক যুব সভাপতি বাপি হোসেন, সহ-সভাপতি আশরাফুল মিয়া, ভিলেজ-২ অঞ্চল যুব সভাপতি পাকন দাস, অঞ্চল সভাপতি শ্যামল সরকার, জিতেন দাস, জয়ন্ত সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান কনিকা বর্মন, ভিলেজ-২ মহিলা সভানেত্রী মাম্পি ভৌমিকসহ অন্যান্য পঞ্চায়েত সদস্য, স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
খেলাধুলার পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
No comments:
Post a Comment