Tuesday, February 17, 2026

হোলির কাউন্টডাউন শুরু, রংবেরঙের আবির তৈরিতে ব্যস্ত কারখানা।

হোলির কাউন্টডাউন শুরু, রংবেরঙের আবির তৈরিতে ব্যস্ত কারখানা। 
উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: মহা শিবরাত্রি উৎসবের পর থেকেই শুরু হয়ে গেল হোলির প্রস্তুতি। আর মাত্র দু’সপ্তাহ বাকি, তাই বাজারে রঙের আমেজ স্পষ্ট। শিলিগুড়ির নিবেদিতা মার্কেট ও মহাবীর স্থান এলাকায় ইতিমধ্যেই বিভিন্ন আকার ও দামের পিচকারি এবং রঙিন আবিরের পসরা সাজতে শুরু করেছে।
চাহিদা বাড়তেই শহরের একটি আবির তৈরির কারখানায় জোর কদমে কাজ চলছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছর বাজার ভালো এবং আবিরের চাহিদাও যথেষ্ট। বর্তমানে আটজন কর্মী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করছেন। সময় কম থাকায় ব্যস্ততা তুঙ্গে।
কারখানায় মোট আট রঙের আবির তৈরি হচ্ছে। গত বছরের মতো এবছরও বাজারে রঙের চাহিদা ভালই রয়েছে বলে জানিয়েছেন প্রস্তুতকারীরা।
হোলি ঘিরে ব্যবসায়ীদের মুখে হাসি, আর রঙের ছোঁয়ায় শহরে ধীরে ধীরে উৎসবের আবহ তৈরি হচ্ছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...