Monday, March 30, 2026
ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল রাজ্য।
Saturday, March 28, 2026
তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। আরও বড় সিদ্ধান্তের কথা জানাল কমিশন।
Friday, March 27, 2026
ঝড়ে আকাশে এক ঘণ্টা ‘বন্দি’! মমতার পর এবার অমিত শাহর বিমানে আতঙ্ক।
Wednesday, March 25, 2026
সীমান্তের মাটিতে শিক্ষার জয়গান, নজির গড়ল কুর্শাহাট উচ্চ বিদ্যালয়।
Tuesday, March 24, 2026
আবুতারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য।
Monday, March 23, 2026
গোপন সূত্রে অভিযান, খোচাবাড়ি বাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি।
২৩ মার্চ প্রকাশ SIR সাপ্লিমেন্টারি তালিকা, অনলাইনে দেখবেন যেভাবে।
Saturday, March 21, 2026
বুথে 'এই কাজ করলেই' হবে পুনর্নিবাচন! ভোটারদের হুমকি দিলেই সাসপেন্ড!
সংখ্যালঘু প্রতিনিধিত্বে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন প্রবীণ নেতা খোকন মিয়া।
সংখ্যালঘু প্রতিনিধিত্বে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন প্রবীণ নেতা খোকন মিয়া।
উত্তরের হাওয়া, ২১মার্চ: দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দলের প্রবীণ নেতা খোকন মিয়া। ১৯৯৮ সাল থেকে দলের সঙ্গে যুক্ত থেকে একাধিক আন্দোলন ও সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।
জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও প্রার্থীকে টিকিট না দেওয়ায় ক্ষোভ জমতে থাকে তাঁর মধ্যে। খোকন মিয়ার অভিযোগ, এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের প্রতি অবহেলারই প্রতিফলন।
তিনি জানান, দীর্ঘদিন দলীয় কাজ করার পরেও সংখ্যালঘুদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সেই অভিমান থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় স্তরে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Friday, March 20, 2026
পিতৃহারা সোনার মেয়ে স্বপ্না বর্মন, শোকের ছায়া রাজগঞ্জে
পিতৃহারা সোনার মেয়ে স্বপ্না বর্মন, শোকের ছায়া রাজগঞ্জে
উত্তরের হাওয়া, ২১ মার্চঃ এশিয়ান গেমসে সোনাজয়ী এবং সদ্য তৃনমূল
কংগ্রেসে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না বর্মন এর জীবনে নেমে এল গভীর
শোক। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার একদিন
পরেই তাঁর বাবা পঞ্চানন
বর্মন (৭০) প্রয়াত হলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে
পড়েন পঞ্চানন বর্মন। প্রথমে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি
করা হয়। পরে উন্নত
চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি
বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা
হয়নি।
বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ স্বপ্না বর্মন ও তাঁর পরিবার।
প্রার্থী ঘোষণার পরপরই এই ঘটনায় রাজগঞ্জ এর রাজনৈতিক মহলেও
শোকের ছায়া নেমে এসেছে। বহু
নেতা-নেত্রী ও ক্রীড়ামহল থেকে
শোকবার্তা জানানো হয়েছে।
‘২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে’—কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে’—কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উত্তরের হাওয়া, ২১ মার্চঃ ভোটের
আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তীব্র অভিযোগ
তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক
অনুষ্ঠানে তিনি দাবি করেন,
কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের দফতর থেকে ফোন
করে রাজ্যে বিপুল সংখ্যক জওয়ান পাঠানোর জন্য চাপ সৃষ্টি
করা হচ্ছে। তাঁর অভিযোগ, “২০
লক্ষ জওয়ান পাঠিয়ে ভোটে ছাপ্পা দেওয়ার
পরিকল্পনা চলছে।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন,
নরেন্দ্র মোদী এবং অমিত
শাহ-র দফতর থেকে
বিভিন্ন স্তরে যোগাযোগ করে হুমকি দেওয়া
হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন,
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত করতে বাইরে থেকে
লোক আনার চেষ্টাও চলছে।
এর আগেও আইএএস ও
আইপিএস আধিকারিকদের বদলি নিয়ে সরব
হয়েছিলেন তিনি। এদিন তিনি আরও
বলেন, এসআইআর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি
এবং বহু ভোটারের নাম
এখনও বিবেচনাধীন। তাঁর অভিযোগ, নির্দিষ্ট
কিছু জেলায় এবং বিশেষ একটি
সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ
দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ভোটের প্রস্তুতিতে রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে স্বাগত
জানিয়েছে ভারতীয় জনতা পার্টি, যদিও
এর তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস।
সব মিলিয়ে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী
ইস্যুতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।
Wednesday, March 18, 2026
শুক্রবার প্রকাশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে দেখবেন জানাল নির্বাচন কমিশন
শুক্রবার প্রকাশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে দেখবেন জানাল নির্বাচন কমিশন
উত্তরের
হাওয়া, ১৮ মার্চঃ বিবেচনাধীন
ভোটারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন
কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে,
ইতিমধ্যেই ২৩ লক্ষ ৩০
হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। এই তালিকায় কতজনের
নাম অন্তর্ভুক্ত হলো এবং কতজনের
নাম বাদ পড়ল, তা
স্পষ্ট হবে শুক্রবার প্রকাশিত
তালিকায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। তালিকা
প্রকাশের পর বিবেচনাধীন বা
‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা ভোটাররা নিজেদের
এপিক নম্বর (EPIC) ব্যবহার করে জানতে পারবেন,
তাদের নাম কোন অবস্থানে
রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের দফতরেও এই তালিকা টাঙিয়ে
দেওয়া হবে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরুর পর গত ২৮
ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তখন প্রায় ৬০
লক্ষেরও বেশি ভোটারের নাম
বিবেচনাধীন অবস্থায় ছিল। সুপ্রিম কোর্টের
নির্দেশে এই ভোটারদের নথি
যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা এবং পুরো প্রক্রিয়াটি
কলকাতা হাইকোর্টের বিচারপতির নজরদারিতে চলছে।
Saturday, March 14, 2026
SIR তালিকায় নাম ‘বিবেচনাধীন’ হলে কি ভোট দেওয়া যাবে? কমিশনের বড় আপডেট
SIR তালিকায় নাম ‘বিবেচনাধীন’ হলে কি ভোট দেওয়া যাবে? কমিশনের বড় আপডেট
উত্তরের হাওয়া, ১৫ মার্চঃ আজই
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে
জল্পনা। বিকেল ৪টের সময় সাংবাদিক
বৈঠক করবে Election Commission of
India। এর মধ্যেই ভোটার
তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে বড় প্রশ্ন
সামনে এসেছে—যাঁদের নাম ‘বিবেচনাধীন’, তাঁরা
কি ভোট দিতে পারবেন?
কমিশন সূত্রে খবর, SIR প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি
ভোটারের নাম এখনও বিবেচনাধীন
রয়েছে। তবে তার মধ্যে
প্রায় ১৫ লক্ষ নামের
নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। চলতি সপ্তাহেই প্রথম
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে। কমিশনের
তরফে জানানো হয়েছে, যদি কোনও ভোটারের
নামের যাচাই ভোটের আগের দিনও সম্পূর্ণ
হয় এবং তা সাপ্লিমেন্টারি
তালিকায় যুক্ত হয়, তাহলে তিনি
ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি
প্রকাশিত ভোটার তালিকায় মোট ৬০ লক্ষ
৬ হাজার ৬৭৫ জন ভোটারকে
‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। এখনও
প্রায় ৪৫ লক্ষের বেশি
নামের নিষ্পত্তি বাকি রয়েছে।
এদিকে শনিবার কলকাতায় এসে SIR ইস্যুতে শাসক দল তৃনমূল
কংগ্রেসকে আক্রমণ
করেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই বিভিন্ন রাজনৈতিক
দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে
রাজনৈতিক মহলের ধারণা।
বেহাল নিগমানন্দ সেতু, এক পশলা বৃষ্টিতেই জলজমা—ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত হাজারো মানুষের।
Friday, March 13, 2026
সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ ৩৫ পরিবারের, বালাভূতে রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা।
Thursday, March 12, 2026
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি, নতুন নিয়ম না মানলে বন্ধ হতে পারে টাকা।
Wednesday, March 11, 2026
সিতাই বিধানসভায় প্রশাসনের রুট মার্চ, ভোটারদের সঙ্গে কথা বলে আস্থা বাড়ানোর উদ্যোগ।
বাড়ির ভিতর ১৮টি সিলিন্ডার! গ্রেফতার বেআইনি গ্যাস ব্যবসায়ী।
Tuesday, March 10, 2026
ভোটের আগে বার্তা ছড়াতে নতুন কৌশল, রাজ্য-জেলাভিত্তিক মুখপাত্র বাছল তৃণমূল
ভোটের আগে বার্তা ছড়াতে
নতুন কৌশল, রাজ্য-জেলাভিত্তিক মুখপাত্র বাছল তৃণমূল
উত্তরের হাওয়া, ১১মার্চঃ ভোটের
আগে সংগঠন ও প্রচারে নতুন
কৌশল নিল তৃনমূল কংগ্রেস। সাধারণ মানুষের কাছে দলের বার্তা
দ্রুত ও স্পষ্টভাবে পৌঁছে
দিতে রাজ্য এবং জেলাভিত্তিক মুখপাত্র
বাছাই করেছে শাসক দল। দলীয়
সূত্রে খবর, নতুনভাবে মিডিয়া
সেল চালু করার পরিকল্পনাও
নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুটিন মেনে প্রতিদিন তৃণমূল
ভবনে উপস্থিত থেকে বিভিন্ন রাজনৈতিক
ইস্যুতে দলের প্রতিক্রিয়া জানাবেন
মুখপাত্ররা।
জানা গিয়েছে, রাজ্য স্তরের জন্য প্রায় ৪০
জন মুখপাত্রকে বেছে নেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সাংসদ, ছাত্র ও যুব সংগঠনের
নেতারা। পাশাপাশি জেলাস্তরেও পৃথক মুখপাত্র রাখার
সিদ্ধান্ত নিয়েছে দল। প্রতিটি জেলায়
দু’জন থেকে চারজন
করে মুখপাত্র থাকবেন বলে সূত্রের খবর।
যদিও জেলাস্তরে মুখপাত্র থাকার বিষয়টি একেবারে নতুন নয়, তবে
আগে সব জেলায় এই
ব্যবস্থা ছিল না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোশ্যাল মিডিয়ার
যুগে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান দ্রুত
মানুষের সামনে তুলে ধরতে মুখপাত্রদের
ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটের আগে
সংগঠনের সর্বস্তরে সমন্বয় রেখে এই উদ্যোগ
নিয়েছে তৃণমূল। দলের বার্তা একসুরে
তুলে ধরা এবং বিরোধীদের
অভিযোগের দ্রুত জবাব দেওয়াই এই
কৌশলের মূল লক্ষ্য বলে
মনে করা হচ্ছে।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।
ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...
-
৩১ মার্চের মধ্যে ৩৫–৫০% ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে আশা। উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুত...
-
“অন্নপূর্ণার ভাণ্ডারে কারা পাবেন সুবিধা? স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পলের” উত্তরের হাওয়া, ১১ মে: রাজ্যের নতুন প্রকল্প অন্...
-
বন্ধ থাকবে সমস্ত স্কুল! কবে কখন? স্কুল ছুটির বড় ঘোষণা নবান্নের, রইল তলিকা.. উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শিবরাত্...

.jpeg)
.jpeg)




.jpeg)


