ভোটের আগে বার্তা ছড়াতে
নতুন কৌশল, রাজ্য-জেলাভিত্তিক মুখপাত্র বাছল তৃণমূল
উত্তরের হাওয়া, ১১মার্চঃ ভোটের
আগে সংগঠন ও প্রচারে নতুন
কৌশল নিল তৃনমূল কংগ্রেস। সাধারণ মানুষের কাছে দলের বার্তা
দ্রুত ও স্পষ্টভাবে পৌঁছে
দিতে রাজ্য এবং জেলাভিত্তিক মুখপাত্র
বাছাই করেছে শাসক দল। দলীয়
সূত্রে খবর, নতুনভাবে মিডিয়া
সেল চালু করার পরিকল্পনাও
নেওয়া হয়েছে। নির্দিষ্ট রুটিন মেনে প্রতিদিন তৃণমূল
ভবনে উপস্থিত থেকে বিভিন্ন রাজনৈতিক
ইস্যুতে দলের প্রতিক্রিয়া জানাবেন
মুখপাত্ররা।
জানা গিয়েছে, রাজ্য স্তরের জন্য প্রায় ৪০
জন মুখপাত্রকে বেছে নেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সাংসদ, ছাত্র ও যুব সংগঠনের
নেতারা। পাশাপাশি জেলাস্তরেও পৃথক মুখপাত্র রাখার
সিদ্ধান্ত নিয়েছে দল। প্রতিটি জেলায়
দু’জন থেকে চারজন
করে মুখপাত্র থাকবেন বলে সূত্রের খবর।
যদিও জেলাস্তরে মুখপাত্র থাকার বিষয়টি একেবারে নতুন নয়, তবে
আগে সব জেলায় এই
ব্যবস্থা ছিল না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোশ্যাল মিডিয়ার
যুগে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান দ্রুত
মানুষের সামনে তুলে ধরতে মুখপাত্রদের
ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটের আগে
সংগঠনের সর্বস্তরে সমন্বয় রেখে এই উদ্যোগ
নিয়েছে তৃণমূল। দলের বার্তা একসুরে
তুলে ধরা এবং বিরোধীদের
অভিযোগের দ্রুত জবাব দেওয়াই এই
কৌশলের মূল লক্ষ্য বলে
মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment