উত্তরের হাওয়া, ১১ মার্চ: এলাকায় বেআইনি গ্যাস ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে ফাঁকা-ভর্তি মিলিয়ে মোট ১৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ পুলিশ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং গোপালনগর থানা-র পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগরের চালকি এলাকার বাসিন্দা বিশু শেখ-এর বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে ১৭টি ফাঁকা গ্যাস সিলিন্ডার ও একটি ভর্তি সিলিন্ডার সহ গ্যাস ভরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেন যে তিনি অবৈধভাবে অটোতে গ্যাস ভরার ব্যবসা করতেন। পরে তাকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালত-এ পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment