উত্তরের হাওয়া, ১১ মার্চ: আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে রুট মার্চ করল প্রশাসন। সিতাই বিধানসভা কেন্দ্র-এর অধীন মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, দিনহাটা মহকুমা শাসক এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর জওয়ানরা।
রুট মার্চ চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করা হয় এবং স্পর্শকাতর হিসেবে চিহ্নিত এলাকাগুলিও ঘুরে দেখা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সম্ভাব্য স্পর্শকাতর ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করা এবং সবাই যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ধরনের রুট মার্চ ও এলাকা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment