Thursday, September 18, 2025

মুখ খুলবেন বুঝেশুনে: মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা

 মুখ খুলবেন বুঝেশুনে: মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা

উত্তরের হাওয়া, ১৯ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোর প্রাক্কালে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সহকর্মী মন্ত্রীদের একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুজোয় এলাকায় থাকুন, গরিব মানুষের পাশে দাঁড়ান। শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও সাহায্য করুন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমানে রাজ্যের আর্থিক সঙ্কট রয়েছে। তাই সরকারি দপ্তরের টাকা খরচের ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল সতর্ক হতে হবে। অযথা অপচয় করলে তার জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান।

তবে মমতার সতর্কতা শুধু অর্থব্যবস্থাপনা নয়, বক্তব্য নিয়েও ছিল। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, আলটপকা মন্তব্য করবেন না। মুখ খুলবেন বুঝেশুনে। পরিস্থিতি বুঝে কথা বলুন। এলাকায় শান্তি বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। তাঁর মতে, দলের ভিতরে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ্যে আনা যাবে না। সংবাদমাধ্যমের সামনে তো নয়ই। কারণ এতে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলনেত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অতীতে দলের কিছু নেতাবিধায়ক সাংসদের মন্তব্যে একাধিকবার দল অস্বস্তিতে পড়েছে। ডেবরা ভরতপুরের বিধায়ক দুই হুমায়ুন কবীর, মালদার সংগঠনিক সভাপতি আব্দুর রহিম বক্সের মন্তব্য কিংবা অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ দলকে বিতর্কে ফেলেছিল। কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় কিছু নেতার মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়। যদিও সাম্প্রতিক সময়ে মন্ত্রীরা সরাসরি বেফাঁস মন্তব্য করেননি, তবুও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বার্তা সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সব মিলিয়ে, মমতার বক্তব্যে স্পষ্টমন্ত্রীদের একদিকে যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তেমনই দায়িত্বশীল আচরণ করতে হবে। দল সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, তার দায়ও তাঁদেরই নিতে হবে।

 


Sunday, September 14, 2025

দিনহাটা সীমান্তে ১০৮ কেজি গাঁজা উদ্ধার, বিএসএফের হাতে ধৃত এক ব্যক্তি।

দিনহাটা সীমান্তে ১০৮ কেজি গাঁজা উদ্ধার, বিএসএফের হাতে ধৃত এক ব্যক্তি।
উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বর: চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিএসএফ। দিনহাটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। রাতে সীমান্তবর্তী এলাকায় টহলদারির সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১০৮ কেজি গাঁজা।

বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশে গাঁজা পাচারের উদ্দেশ্যে সীমান্তে ঘোরাফেরা করছিল। গোপন আস্তানা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পাচারের পরিকল্পনা ছিল তার। তবে সতর্ক টহলদারির ফলে বিএসএফের জালে ধরা পড়ে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, সীমান্ত এলাকায় এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী কিছু এলাকায় মাদক চোরাচালান চলছিল। বিএসএফের অভিযানের ফলে বড় একটি চক্রের হদিশ মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

৮৭ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ।

৮৭ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ।

উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: সোমবার সকালে  কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।


তিনি জানান, দিনহাটার বাসিন্দা মলিন কুমার রায় ২০২৪ সালে সাইবার প্রতারণার শিকার হন। অভিযোগ অনুযায়ী, প্রতারকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৮৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপরই মলিন কুমার রায় কোচবিহার জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার সেল তদন্তে নামে এবং দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে প্রতারণার সঙ্গে যুক্ত সঞ্জয় ধর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে।


এই ঘটনার তদন্ত এখনো চলছে। জেলা পুলিশ সুপার জানান, সাইবার প্রতারণার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে পুলিশ এবং সাধারণ মানুষকেও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকতে হবে।

 ৭৬তম পঃবঃ রাজ্য ওয়েটলিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন কোচবিহারের মুলতি দেবনাথ।


উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া। ৭৬তম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুব মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোচবিহার ব্যায়াম বিদ্যালয়ের সদস্যা মুলতি দেবনাথ।

পূর্ব বর্ধমানের কালীবাজার কবাডি খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুলতি দেবনাথ ওয়েটলিফটিংয়ের স্ন্যাচে ৫০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৫ কেজি অর্থাৎ মোট ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হন। এর ফলে তিনি প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেন।

এই জয়ে গর্বিত কোচবিহার ব্যায়াম বিদ্যালয় এবং জেলার ক্রীড়ামোদীরা। বিদ্যালয়ের কোচ জেলা ওয়েটলিফটিং সংস্থার সম্পাদক তথা বিদ্যালয়ের সচিব বিভু রঞ্জন সাহা জানান, “আমরা ভীষণ খুশি। মুলতির এই সাফল্য আমাদের জেলার গর্ব। আমরা চাই ভবিষ্যতে সে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জন করুক। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।

মুলতির এই অর্জনে ব্যায়াম বিদ্যালয় চত্বরজুড়ে আনন্দ উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা করছেন, কোচবিহারের এই কন্যা একদিন জাতীয় আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

Thursday, September 11, 2025

সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

 সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।


উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বরঃ মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় ছিল। গোপনে নজরদারি চালানোর পর শুক্রবার রাতে অভিযানে নামে সিতাই থানার পুলিশ। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় এক মহিলাকে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট।

 


ধৃত মহিলাকে ইতিমধ্যেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেই যুক্ত থাকতে পারে সে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে মাদক পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে।

 

এলাকায় এক মহিলার কাছ থেকে এত পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন মহলের দাবি, মাদকচক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...