Thursday, September 11, 2025

সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

 সিতাই থানার পুলিশের জালে ধৃত মহিলা, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার।


উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বরঃ মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় ছিল। গোপনে নজরদারি চালানোর পর শুক্রবার রাতে অভিযানে নামে সিতাই থানার পুলিশ। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় এক মহিলাকে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট।

 


ধৃত মহিলাকে ইতিমধ্যেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেই যুক্ত থাকতে পারে সে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে মাদক পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে।

 

এলাকায় এক মহিলার কাছ থেকে এত পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন মহলের দাবি, মাদকচক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...