Tuesday, February 17, 2026

৩১ মার্চের মধ্যে ৩৫–৫০% ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে আশা।

৩১ মার্চের মধ্যে ৩৫–৫০% ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে আশা। 
উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে সুপ্রীম কোর্টের কড়া নির্দেশের পর আশার আলো দেখছেন সরকারি কর্মীরা। আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি বাকি ৭৫ শতাংশের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিটিকে সুপারিশ জমা দিতে হবে।
কর্মী সংগঠনগুলোর দাবি, আদালতের চাপে সরকার আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া পরিশোধ ও কমিটির সুপারিশ মিলিয়ে কর্মীরা মোট ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিএ (DA) পেতে পারেন।

যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও আদালতের হস্তক্ষেপে দীর্ঘদিনের ডিএ আন্দোলনে নতুন গতি এসেছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...