Wednesday, February 18, 2026

কিশামত দশগ্রামে নতুন সিসি রাস্তার কাজের সূচনা, উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ।

কিশামত দশগ্রামে নতুন সিসি রাস্তার কাজের সূচনা, উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ।
উত্তরের হাওয়া, ১৮ ফেব্রুয়ারি: দিনহাটা–২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন সিসি রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী Udayan Guha। দাসটারি প্রাইমারি স্কুল থেকে কুটিবাড়ি পর্যন্ত সিসি রোড নির্মাণের পাশাপাশি বাউন্ডারি প্রোটেকশন কাজও করা হবে বলে জানানো হয়েছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা–২ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী, গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু রায়, দিনহাটা–২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য, কিশামত দশগ্রাম অঞ্চল সভাপতি অর্জুন বর্মনসহ পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ব।
সরকারি প্রকল্প অনুযায়ী কাজটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯৭ লক্ষ ৫৫ হাজার ৯৭১ টাকা ৯৮ পয়সা। দীর্ঘদিনের দাবি মেনে WBSRDA র তত্ত্বাবধানে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...