Wednesday, February 18, 2026

SIR কেলেঙ্কারি! নথি আপলোড না হওয়ায় তালিকা থেকে বাদ ৫০ হাজার ‘বৈধ

 SIR কেলেঙ্কারি! নথি আপলোড না হওয়ায় তালিকা থেকে বাদ ৫০ হাজার ‘বৈধ’ ভোটার। 



উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)-এর কাজ শেষ পর্যায়ে পৌঁছতেই বড়সড় গরমিলের অভিযোগ সামনে এল। ১৪ ফেব্রুয়ারি থেকে কমিশনের পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পর জানা গিয়েছে, প্রায় ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি এখনও আপলোডই হয়নি।



কমিশন সূত্রে খবর, এই তালিকায় থাকা ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশের বৈধ নথি নেই। তবে উদ্বেগের বিষয়, বাকি ৪০ শতাংশ—অর্থাৎ প্রায় ৫০ হাজার বৈধ ভোটারও শুধুমাত্র নথি আপলোড না হওয়ার কারণে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। যদিও পরবর্তীতে ফর্ম সিক্স জমা দেওয়ার সুযোগ রাখা হবে এবং BLO-দের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে নড়াচড়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট ERO ও AERO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সাধারণ হয়রানি, দায়িত্বে গাফিলতি ও অনিয়মের অভিযোগে তাঁদের শোকজ নোটিস দেওয়ার প্রস্তুতি চলছে।


উল্লেখ্য, ইতিমধ্যেই গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৭ জন AERO-কে সাসপেন্ড করেছে Election Commission of India। পাশাপাশি চার ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভার (ERMO)-কেও শোকজ করা হয়েছে।


ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এই গরমিল নতুন করে রাজনৈতিক বিতর্ক ও উদ্বেগ বাড়িয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...