Wednesday, February 18, 2026

চাকরি রাখতে টেট বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টের অবস্থানে বাড়ছে অনিশ্চয়তা

 চাকরি রাখতে টেট বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টের অবস্থানে বাড়ছে অনিশ্চয়তা



উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: চাকরি বাঁচাতে কি টেট (TET) পাস করতেই হবে? এই প্রশ্নে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কর্মরত শিক্ষকরা। পরিস্থিতি আপাতত খুব একটা স্বস্তিদায়ক নয় বলেই মনে করা হচ্ছে।


ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থাৎ আদালতের নির্দেশ মেনে তারা পদক্ষেপ করেছে। এবার নজর পশ্চিমবঙ্গ সরকারের দিকে—একই পথে হাঁটবে কি রাজ্য?


জানা যাচ্ছে, রাজ্য সরকার ও বিভিন্ন শিক্ষক সংগঠন বিষয়টি নিয়ে Supreme Court of India-এ রিভিউ পিটিশন দাখিল করেছিল। তবে সাড়ে ছ’মাস কেটে গেলেও এখনও শুনানির দিন ধার্য হয়নি। মামলার শুনানি ওপেন চেম্বারে হবে না ক্লোজ চেম্বারে, তা নিয়েও স্পষ্টতা নেই।


কেন্দ্রীয় সরকারের শীতকালীন অধিবেশনেও বিষয়টি উত্থাপিত হলেও সদর্থক কোনও আশ্বাস মেলেনি। সরকার অর্ডিন্যান্স জারি করে আইনি রক্ষাকবচ দেবে—এমন ইঙ্গিতও নেই।


বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করতে হলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সরকারি নির্দেশিকা আসেনি, তবু সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মত শিক্ষামহলের একাংশের।


পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে থাকায় সরকার আপাতত কোনও কঠোর সিদ্ধান্ত না নিলেও, ভবিষ্যতে টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...