Wednesday, February 18, 2026

পুণ্য করতে গিয়ে পদপিষ্ট!

 পুণ্য করতে গিয়ে পদপিষ্ট!



উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের পুণে জেলার জুন্নারে অবস্থিত ঐতিহাসিক শিবনেরি দুর্গে শিবজয়ন্তী উপলক্ষে ভিড় সামলাতে গিয়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হল।


ছত্রপতি শিবাজী মহারাজের জন্মস্থান হিসেবে পরিচিত এই দুর্গে শ্রদ্ধার্ঘ্য জানাতে কয়েক হাজার পুণ্যার্থী একত্রিত হন। দুর্গের সরু ও উঁচুনিচু পথে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হয় এবং তাতেই পদপিষ্টের মতো ঘটনা ঘটে।


ঘটনায় বেশ কয়েকজন মহিলা ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে।


উৎসবের দিনে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...