Thursday, February 19, 2026

বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, রাজারহাট–যাত্রাপুরে ৩২ পরিবার তৃণমূলে যোগ।

বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, রাজারহাট–যাত্রাপুরে ৩২ পরিবার তৃণমূলে যোগ।
উত্তরের হাওয়া, ১৯ ফেব্রুয়ারি: কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজারহাট যাত্রাপুর ২০৩ নম্বর বুথে বড় রাজনৈতিক ভাঙন দেখা গেল। বৃহস্পতিবার ৩২টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করেন।
ব্লক সভাপতি শুভঙ্কর দে - এর হাত ধরে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক প্রকল্পে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ভোটের আগে এই দলবদলকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। বিজেপির শক্ত ঘাঁটিতে এই ভাঙন ভবিষ্যতের নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে জোর চর্চা শুরু হয়েছে এলাকাজুড়ে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...