এপ্রিল থেকে আরও ২৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু, নির্দেশ নির্বাচন কমিশনের।
উত্তরের হাওয়া, ২০
ফেব্রুয়ারিঃ ভোটার তালিকা
হালনাগাদ ও নির্ভুল করতে
দেশের আরও ২৩টি রাজ্য
ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ সংশোধন অভিযান (SIR) চালুর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, আগামী এপ্রিল
মাস থেকে এই প্রক্রিয়া
শুরু হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলিকে
ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে
এই অভিযান শুরু হবে সেগুলি
হল— আন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি
ও দমন ও দিউ,
হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড,
কর্নাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি (এনসিটি), ওডিশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ড।
নির্বাচন কমিশনের দাবি, ভুয়ো নাম বাদ
দেওয়া, নতুন যোগ্য ভোটারদের
অন্তর্ভুক্ত করা এবং তথ্য
সংশোধনের মাধ্যমে ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও
নির্ভুল করাই এই অভিযানের
মূল লক্ষ্য। স্থানীয় প্রশাসন, নির্বাচন দপ্তর ও বুথ স্তরের
আধিকারিকদের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন
হবে। আসন্ন বিভিন্ন নির্বাচনের আগে এই উদ্যোগকে
তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে
রাজনৈতিক মহল।




No comments:
Post a Comment