উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বর: সোমবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
তিনি জানান, দিনহাটার বাসিন্দা মলিন কুমার রায় ২০২৪ সালে সাইবার প্রতারণার শিকার হন। অভিযোগ অনুযায়ী, প্রতারকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৮৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপরই মলিন কুমার রায় কোচবিহার জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার সেল তদন্তে নামে এবং দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে প্রতারণার সঙ্গে যুক্ত সঞ্জয় ধর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে।
এই ঘটনার তদন্ত এখনো চলছে। জেলা পুলিশ সুপার জানান, সাইবার প্রতারণার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে পুলিশ এবং সাধারণ মানুষকেও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকতে হবে।
No comments:
Post a Comment