Friday, March 20, 2026

পিতৃহারা সোনার মেয়ে স্বপ্না বর্মন, শোকের ছায়া রাজগঞ্জে

 পিতৃহারা সোনার মেয়ে স্বপ্না বর্মন, শোকের ছায়া রাজগঞ্জে



উত্তরের হাওয়া, ২১ মার্চঃ এশিয়ান গেমসে সোনাজয়ী এবং সদ্য তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না বর্মন এর জীবনে নেমে এল গভীর শোক। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার একদিন পরেই তাঁর বাবা পঞ্চানন বর্মন (৭০) প্রয়াত হলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পঞ্চানন বর্মন। প্রথমে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি।

বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ স্বপ্না বর্মন তাঁর পরিবার। প্রার্থী ঘোষণার পরপরই এই ঘটনায় রাজগঞ্জ এর রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। বহু নেতা-নেত্রী ক্রীড়ামহল থেকে শোকবার্তা জানানো হয়েছে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...