সংখ্যালঘু প্রতিনিধিত্বে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন প্রবীণ নেতা খোকন মিয়া।
উত্তরের হাওয়া, ২১মার্চ: দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দলের প্রবীণ নেতা খোকন মিয়া। ১৯৯৮ সাল থেকে দলের সঙ্গে যুক্ত থেকে একাধিক আন্দোলন ও সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।
জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও প্রার্থীকে টিকিট না দেওয়ায় ক্ষোভ জমতে থাকে তাঁর মধ্যে। খোকন মিয়ার অভিযোগ, এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের প্রতি অবহেলারই প্রতিফলন।
তিনি জানান, দীর্ঘদিন দলীয় কাজ করার পরেও সংখ্যালঘুদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সেই অভিমান থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় স্তরে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment