Friday, March 20, 2026

‘২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে’—কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 ২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে’—কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।





উত্তরের হাওয়া, ২১ মার্চঃ ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তীব্র অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের দফতর থেকে ফোন করে রাজ্যে বিপুল সংখ্যক জওয়ান পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর অভিযোগ, “২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ভোটে ছাপ্পা দেওয়ার পরিকল্পনা চলছে।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ- দফতর থেকে বিভিন্ন স্তরে যোগাযোগ করে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত করতে বাইরে থেকে লোক আনার চেষ্টাও চলছে।

এর আগেও আইএএস আইপিএস আধিকারিকদের বদলি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এদিন তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এবং বহু ভোটারের নাম এখনও বিবেচনাধীন। তাঁর অভিযোগ, নির্দিষ্ট কিছু জেলায় এবং বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ভোটের প্রস্তুতিতে রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি, যদিও এর তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস।

সব মিলিয়ে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

 



No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...