Wednesday, March 18, 2026

শুক্রবার প্রকাশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে দেখবেন জানাল নির্বাচন কমিশন

 

শুক্রবার প্রকাশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে দেখবেন জানাল নির্বাচন কমিশন




উত্তরের হাওয়া, ১৮ মার্চঃ বিবেচনাধীন ভোটারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। এই তালিকায় কতজনের নাম অন্তর্ভুক্ত হলো এবং কতজনের নাম বাদ পড়ল, তা স্পষ্ট হবে শুক্রবার প্রকাশিত তালিকায়।




নির্বাচন কমিশন জানিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। তালিকা প্রকাশের পর বিবেচনাধীন বাআন্ডার অ্যাডজুডিকেশনথাকা ভোটাররা নিজেদের এপিক নম্বর (EPIC) ব্যবহার করে জানতে পারবেন, তাদের নাম কোন অবস্থানে রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের দফতরেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে।



উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তখন প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভোটারদের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা এবং পুরো প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের বিচারপতির নজরদারিতে চলছে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...