SIR তালিকায় নাম ‘বিবেচনাধীন’ হলে কি ভোট দেওয়া যাবে? কমিশনের বড় আপডেট
উত্তরের হাওয়া, ১৫ মার্চঃ আজই
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে
জল্পনা। বিকেল ৪টের সময় সাংবাদিক
বৈঠক করবে Election Commission of
India। এর মধ্যেই ভোটার
তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে বড় প্রশ্ন
সামনে এসেছে—যাঁদের নাম ‘বিবেচনাধীন’, তাঁরা
কি ভোট দিতে পারবেন?
কমিশন সূত্রে খবর, SIR প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি
ভোটারের নাম এখনও বিবেচনাধীন
রয়েছে। তবে তার মধ্যে
প্রায় ১৫ লক্ষ নামের
নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। চলতি সপ্তাহেই প্রথম
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে। কমিশনের
তরফে জানানো হয়েছে, যদি কোনও ভোটারের
নামের যাচাই ভোটের আগের দিনও সম্পূর্ণ
হয় এবং তা সাপ্লিমেন্টারি
তালিকায় যুক্ত হয়, তাহলে তিনি
ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি
প্রকাশিত ভোটার তালিকায় মোট ৬০ লক্ষ
৬ হাজার ৬৭৫ জন ভোটারকে
‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। এখনও
প্রায় ৪৫ লক্ষের বেশি
নামের নিষ্পত্তি বাকি রয়েছে।
এদিকে শনিবার কলকাতায় এসে SIR ইস্যুতে শাসক দল তৃনমূল
কংগ্রেসকে আক্রমণ
করেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই বিভিন্ন রাজনৈতিক
দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে
রাজনৈতিক মহলের ধারণা।


No comments:
Post a Comment