উত্তরের হাওয়া, ২৩ মার্চ: ভোটের আগে গুরুত্বপূর্ণ আপডেট। ২৩ মার্চ প্রকাশ হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সূত্রের খবর, প্রায় ২৮ লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, ফলে এই তালিকায় সেই নামগুলি থাকার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, প্রথমে তালিকাটি জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে পাঠানো হবে। এরপর বুথে বুথে তালিকা টাঙানো হবে। পাশাপাশি SDO ও BDO অফিসেও এই তালিকা দেখা যাবে।
অনলাইনেও তালিকা দেখার সুযোগ থাকছে। Election Commission of India-এর ওয়েবসাইট electoralsearch.eci.gov.in ও voters.eci.gov.in-এ এটি পাওয়া যাবে। এছাড়া Chief Electoral Officer West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও তালিকা দেখা যাবে।
মোবাইল ব্যবহারকারীরা ECI Net অ্যাপের মাধ্যমেও এই তালিকা সহজেই দেখতে পারবেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে।
No comments:
Post a Comment