Monday, March 23, 2026

গোপন সূত্রে অভিযান, খোচাবাড়ি বাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি।

গোপন সূত্রে অভিযান, খোচাবাড়ি বাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি।
উত্তরের হাওয়া, ২৩ মার্চ: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। সোমবার, ২৩ মার্চ Khochabari Bazar এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম Sanjay Barman (৪০)। তিনি লাঙ্গুলিয়া-২ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গেই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের মুখে এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...