Tuesday, March 24, 2026

আবুতারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য।

আবুতারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য।

উত্তরের হাওয়া, ২৪ মার্চ: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার, ২৪ মার্চ আবুতারা রেল স্টেশন সংলগ্ন খাদিজা বনিয়াদহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধৃতের ৪৫ বছর বয়সে অজয় দেবনাথ। তিনি নন্দিনা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের মুখে এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...