উত্তরের হাওয়া, ১৪ মার্চ: তুফানগঞ্জ মহকুমার বালাভূত অঞ্চলে রাজনৈতিক শিবির বদলের ঘটনা সামনে এল। বালাভূত অঞ্চলের অন্তর্গত মোট ৩৫টি পরিবার বাম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করে শাসকদলের পতাকা হাতে তুলে নেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা, ব্লক সভাপতি প্রদীপ কুমার বসাক, বালাভূত অঞ্চলের প্রধান আফতার আলি, অঞ্চল সভাপতি রেজাউল হক এবং অঞ্চল যুব সভাপতি হযরত আলি। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি, কিষাণ ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্ব এবং অঞ্চল কমিটির অন্যান্য সদস্যরা।
তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়ে এই পরিবারগুলি শাসকদলে যোগদান করেছে। অন্যদিকে, এই যোগদানের ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় নেতৃত্বের মতে, আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে আশাবাদী তারা।
No comments:
Post a Comment