Friday, March 27, 2026

ঝড়ে আকাশে এক ঘণ্টা ‘বন্দি’! মমতার পর এবার অমিত শাহর বিমানে আতঙ্ক।

ঝড়ে আকাশে এক ঘণ্টা ‘বন্দি’! মমতার পর এবার অমিত শাহর বিমানে আতঙ্ক। 
উত্তরের হাওয়া, ২৯ মার্চ: নির্বাচনী সফরে এসে খারাপ আবহাওয়ার জেরে বিপাকে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার গভীর রাতে তাঁর বিমান প্রায় ৫৫ মিনিট আকাশে চক্কর কাটতে বাধ্য হয় ঝড়বৃষ্টির কারণে।

পরিকল্পনা অনুযায়ী রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। রাত ১২টা ২৫ মিনিট নাগাদ বিমান শহরের আকাশে পৌঁছালেও অবতরণের অনুমতি মিলছিল না। এমনকি একসময় কৃষ্ণনগরের দিক ঘুরেও আসে বিমানটি। শেষ পর্যন্ত রাত প্রায় ১টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ সম্ভব হয়।

জানা গিয়েছে, সাধারণত বিএসএফের বিশেষ বিমানে যাতায়াত করলেও নির্বাচনী আচরণবিধির কারণে এবার ছোট বেসরকারি বিমানে এসেছিলেন তিনি, ফলে ঝড়ো আবহাওয়ায় অবতরণ আরও কঠিন হয়ে ওঠে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার প্রমুখ। 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...