উত্তরের হাওয়া, ১২ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলিতে ন্যূনতম পরিকাঠামো রয়েছে কি না তা খতিয়ে দেখতে রবিবার দিনহাটা-২ ব্লকের বিভিন্ন বুথ পরিদর্শন করেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি তথা স্টেট নোডাল অফিসার ড. অশ্বিনী কুমার যাদব।
তাঁর সঙ্গে ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক ভরত সিং এবং দিনহাটা-২ ব্লকের বিডিও লামু ওয়াই ওয়াংড়ি।
এদিন পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ ও বসার ব্যবস্থা সহ বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখা হয়। বিশেষভাবে প্রবীণ ও শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটারদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।
No comments:
Post a Comment