Thursday, April 9, 2026

ভোটের আগে বড়সড় রদবদল, ১০০ পুলিশ আধিকারিক বদলি—নির্বাচনী কাজে নিষেধাজ্ঞা

 

ভোটের আগে বড়সড় রদবদল, ১০০ পুলিশ আধিকারিক বদলিনির্বাচনী কাজে নিষেধাজ্ঞা



উত্তরের হাওয়া, ১০ মার্চঃ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন ১৯ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৮১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।

নবান্ন ও রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদলি হওয়া এই আধিকারিকদের কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা যাবে না। সংশ্লিষ্ট জেলার পুলিশ কমিশনার (সিপি) এবং পুলিশ সুপারদের (এসপি) এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।



প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই আধিকারিকদের এমন পদে পোস্টিং দিতে হবে, যেখানে ভোটের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনও সম্পর্ক থাকবে না। পাশাপাশি তাঁদের কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্রও নেওয়া হবে, যাতে নিশ্চিত করা যায় যে তাঁরা নির্বাচনী কাজে কোনওভাবে হস্তক্ষেপ করবেন না।

নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিলের মধ্যে এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...