উত্তরের হাওয়া, ২৪ এপ্রিল: বাইক নিয়ন্ত্রণে হাইকোর্টে ধাক্কা খেলো কমিশন। 'ভোটের ২ দিন আগে বাইকে চড়া যাবেনা এমন কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়,' পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের।
দ্বিতীয় দফার ভোটের ১২ ঘণ্টা আগে বাইক নিয়ন্ত্রণ করতে পারবে কমিশন। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা বাইকে চড়ে ভোট দিতে যেতে পারবেন ভোটাররা।
বাইক মিছিল সম্পূর্ণ নিয়ন্ত্র করবে কমিশন। জরুরি পরিষেবা, পারিবারিক অনুষ্ঠানের কাজে বাইক ব্যবহার করা যাবে। ওলা, উবের সহ অ্যাপ পরিষেবায় ছাড়।
মোটরবাইক সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশিকার ঢেলে সাজালো কলকাতা হাইকোর্ট। শুক্রবার, সব পক্ষের সওয়াল জবারের শেষে বিচারপতি কৃষ্ণ রাও'য়ের নির্দেশ, ভোটের দু'দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।
ভোটের ১২ ঘণ্টা আগে থেকে বাইকে আরোহী নিয়ে চলাফেরা করা যাবে না। তবে জরুরী পরিস্থিততে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনা নেওয়া করার জন্য বাইকে আরোহী থাকতে পারবেন।
ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে বাইকে আরোহী থাকতে পারবেন। এর পাশাপাশি অফিসযাত্রী, অ্যাপ-বাইক বা অনলাইন খাবার, বা জরুরি পরিষেবা সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সব রকমের বিধি নিষেধ থেকে ছাড় দিয়েছে কোর্ট।
No comments:
Post a Comment