Sunday, December 21, 2025

হাতির দাঁত পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর, এশিয়ান হাইওয়েতে ধৃত ২

 


উত্তরের হাওয়া, ২১ ডিসেম্বর: বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। বাগডোগরা–শিলিগুড়ি ২ নম্বর এশিয়ান হাইওয়ের ফ্লাইওভারের উপর অভিযান চালিয়ে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতরা হলেন গনেশ বাসফর, নেপালের বাসিন্দা এবং কমল আগরওয়াল, শিলিগুড়ির বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি নেপাল নম্বরের চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে একটি ৩৫ সেন্টিমিটার লম্বা হাতির দাঁত উদ্ধার হয়, যার ওজন ১ কেজি ১০৫ গ্রাম

হাতির দাঁত পাচারের অভিযোগে গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

এই বিষয়ে এডিএফও রাহুল দেব মুখার্জি জানান, শিলিগুড়ি চিকেন নেক করিডর ব্যবহার করে আন্তর্জাতিক স্তরে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চক্র সক্রিয় রয়েছে। সেই সূত্র ধরেই ঘোষপুকুর রেঞ্জারের নেতৃত্বে অভিযান চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...