Sunday, December 14, 2025

দিনহাটায় দুঃসাহসিক চুরি! ফাঁকা বাড়ি থেকে লক্ষাধিক নগদ ও ১২ ভরি সোনা লোপাট, চাঞ্চল্য শহরজুড়ে।

উত্তরের হাওয়া, ১৪ ডিসেম্বর: দিনহাটা শহরে বড়সড় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকায়। বাড়ির মালিক অজিত নন্দীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিকভাবে হানা দিয়ে চোরেরা লক্ষাধিক টাকা নগদ, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার সহ একাধিক মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার অজিত নন্দী স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য শিলিগুড়ি যান। বাড়িতে তালা দিয়ে যাওয়ায় সেখানে কেউ ছিলেন না। রবিবার বিকেলে বাড়ি ফিরে তিনি দেখেন চারটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় রয়েছে। পরে আলমারি ও ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উধাও থাকার বিষয়টি নজরে আসে।
খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। সাম্প্রতিক কালে দিনহাটা শহরে এত বড় চুরির ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শহরজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...