রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।
উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ
প্রশাসনের লক্ষ্য
একটাই—‘সব তীর্থ বারবার,
গঙ্গাসাগর একবার’। গঙ্গাসাগর মেলা শুরু হতে
আর হাতে গোনা কয়েক
দিন। আগামী ৮ জানুয়ারি থেকে
শুরু হচ্ছে ২০২৬ সালের গঙ্গাসাগর
মেলা। চলতি বছরে কুম্ভ
মেলা না থাকায় সাগরতটে
রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে
মনে করছে প্রশাসন। সেই
ভিড় সামাল দিতে ও তীর্থযাত্রীদের
নিরাপত্তা নিশ্চিত করতে কোনও রকম
খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী
মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন
বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা
প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কচুবেড়িয়া ও গঙ্গাসাগর পয়েন্টে
গিয়ে মন্ত্রী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষভাবে নজর দেওয়া হয়
মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং
অস্থায়ী জেটি নির্মাণের কাজে।
পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান,
প্রায় ৩০ কোটি টাকা
ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। এর
ফলে জোয়ার-ভাটার উপর নির্ভরতা কমবে
এবং দীর্ঘ সময় ভেসেল পরিষেবা
চালু রাখা সম্ভব হবে।
পাশাপাশি ড্রোন নজরদারি, সিসিটিভি বসানো ও পর্যাপ্ত আলোর
ব্যবস্থাও করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে,
বিপুল সংখ্যক পুণ্যার্থীর জন্য অতিরিক্ত যাত্রীনিবাস
ও বাফার জোন তৈরি করা
হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাতায়াত—সব
দিক মাথায় রেখেই প্রস্তুতি চলছে। প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার,
গঙ্গাসাগর একবার’।
No comments:
Post a Comment