উত্তরের হাওয়া, ২২ ফেব্রুয়ারি: উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে দেশের ১২টি রাজ্যে চিহ্নিত ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল University Grants Commission (UGC)। গত দুই বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে শিক্ষামহলে।
UGC স্পষ্ট জানিয়েছে, এই সংস্থাগুলি তাদের স্বীকৃত নয় এবং বৈধ ডিগ্রি প্রদানের কোনও অধিকার নেই। পড়ুয়া ও অভিভাবকদের ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানগুলির স্বীকৃতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবার যে ১২টি রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে, সেই তালিকায় রয়েছে হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড, অরুণাচলপ্রদেশও। আগে কখনও এই সব রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাওয়া যায়নি। বেঙ্গালুরুর Global Human Peace University নামের একটি সংস্থা নিয়েও সকলকে সতর্ক করেছে UGC. ওই সংস্থার বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অধিকার নেই বলে জানানো হয়েছে।
UGC যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, তা দেখে নিন একঝলকে—
Christ New Testament Deemed University, অন্ধ্রপ্রদেশ
Bible Open University of India, অন্ধ্রপ্রদেশ
Indian Institute of Alternative Medicine, অরুণাচল প্রদেশ
World Peace of United Nations University, দিল্লি
Institute of Management and Engineering, দিল্লি
All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS), দিল্লি
Commercial University Ltd, দিল্লি
United Nations University, দিল্লি
Vocational University, দিল্লি
ADR-Centric Juridical University, দিল্লি
Indian Institute of Science and Engineering, দিল্লি
Viswakarma Open University for Self-Employment, দিল্লি
Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), দিল্লি
Magic & Art University, হরিয়ানা
Daksha University (Vocational and Life Skill Education), ঝাড়খণ্ড
Sarva Bharatiya Shiksha Peeth, কর্নাটক
Global Human Peace University, কর্নাটক
International Islamic University of Prophetic Medicine (IIUPM), কেরল
St. John’s University, কেরল
Raja Arabic University, মহারাষ্ট্র
National Backward Krushi Vidyapeeth, মহারাষ্ট্র
National Institute of Management Solution, নয়াদিল্লি
Mountain Institute of Management & Technology, নয়াদিল্লি
Usha Latchumanan College of Education, পুদুচ্চেরী
Sree Bodhi Academy of Higher Education, পুদুচ্চেরী
Rajeev Gandhi Institute of Technology & Management, রাজস্থান
Gandhi Hindi Vidyapith, উত্তরপ্রদেশ
Netaji Subhash Chandra Bose University (Open University), উত্তরপ্রদেশ
Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, উত্তরপ্রদেশ
Mahamaya Technical University, উত্তরপ্রদেশ
Indian Institute of Alternative Medicine, কলকাতা, পশ্চিমবঙ্গ
Institute of Alternative Medicine and Research, ডায়মন্ড হারবার রোড, ঠাকুরপুকুর, কলকাতা, পশ্চিমবঙ্গ
কিন্তু দেশে এত ভুয়ো বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে কী ভাবে? শিক্ষাবিদদের মতে, সাত তাড়াতাড়ি ডিগ্রি, কম টাকা বেতন এবং ফ্লেক্সিবল কোর্সের টোপ দিয়েই পড়ুয়াদের ফাঁদে ফেলে এই সব সংস্থা। কিন্তু বাস্তবে তাদের না আছে উপযুক্ত পরিকাঠামো, না অধ্যাপক, না ভা গুণমানের শিক্ষা। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিজেদের নাম জুড়ে আরও ফুলেফেঁপে উঠছে সেগুলি। পড়ুয়ারাও আসল-নকল ধরতে পারছেন না।
নির্দিষ্ট সময় অন্তর ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে UGC. কিন্তু নজরদারি চললে এভাবে ভুয়ো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কী করে? প্রশ্ন এড়ানো যাচ্ছে না। কারণ এতে সরাসরি সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি বৈধ নয়। ফলে গাঁটের কড়ি খরচ করে ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেও, না তা উচ্চশিক্ষার ক্ষেত্রে গৃহীত হবে, না গৃহীত হবে চাকরিতে।
No comments:
Post a Comment