Friday, February 20, 2026

তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত! চমকের ইঙ্গিত, বৈঠকে মমতা–অভিষেক।

তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত! চমকের ইঙ্গিত, বৈঠকে মমতা–অভিষেক।
উত্তরের হাওয়া, ২০ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত। এই তালিকা নিয়ে একাধিক বৈঠক করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee ও দলের ডেপুটি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানা যাচ্ছে।
দলীয় অন্দরের খবর, এবারের তালিকায় একাধিক চমক থাকতে পারে। বাংলার এক জনপ্রিয় গায়িকা তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন বলে জল্পনা। পাশাপাশি সদ্য দলে যোগ দেওয়া এক অভিনেত্রীকেও প্রার্থী করা হতে পারে।
সূত্রের দাবি, নবীন মুখ তুলে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে কয়েকজন প্রবীণ নেতার টিকিট কাটা পড়তে পারে। তাঁদের সংগঠনের কাজে ব্যবহার করা হতে পারে বলে আলোচনা চলছে।
এছাড়া, একাধিক হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা কেন্দ্র বদল হতে পারে বলেও জল্পনা। কে কোন আসন থেকে লড়বেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল।

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...